বৈঠকের আগেই নির্বাচন কমিশন-CEO দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মমতার

দিল্লিতে সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তার আগে রবিবারই জাতীয় নির্বাচন কমিশন ও CEO দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা।
Sponsored

সোমবার, দিল্লিতে (Delhi) মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kaumar) সঙ্গে বৈঠক বাংলার মুখ্যমন্ত্রীর। থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। SIR-এ মৃতদের আত্মীয়রাও থাকতে পারেন বৈঠকে। এর আগেই রবিবার দিল্লি পৌঁছেছেন তৃণমূল সভানেত্রী। আর তার সঙ্গে খবর, অপরিকল্পিত SIR-এ বাংলায় লাগাতার মৃত্যু, বলপূর্বক কমিশনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া এবং বেইআইনিভাবে মাইক্রো অবজার নিয়োগ- এই তিন অভিযোগ সুপ্রিম কোর্টের (Supreme Court) জয়মাল্য বাগচী, সূর্যকান্তের বেঞ্চে মামলা দায়ের করলেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা
অপরিকল্পিত এসআইআর-এর কারণে মৃত্যুর অভিযোগে তৃণমূলের তরফে আগেই আদালতে মামলা দায়ের করেছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, ডেরেক ও ব্রায়েন এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। বুধবার সেই মামলার শুনানি।
SIR প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনারকে ৬টি চিঠি পাঠিয়েছেন মমতা। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের ঠিক ৪৮ ঘণ্টা আগে ফের চিঠি পাঠান মুখ্যমন্ত্রী। সেই চিঠিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্বমূলক আইনের বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন মমতা। দিল্লিতে সাক্ষাতের আগেই শীর্ষ আদালতে এই মামলা দায়ের করে জ্ঞানেশের উপর মমতা চাপ তৈরি করতে চাইছেন বলে মত রাজনৈতিক মহলের।
৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে দোলা, ডেরেকদের দায়ের করা এসআইআর নিয়ে শুনানি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই শুনানির কথা। তার সঙ্গেই তৃণমূল সুপ্রিমোর করা রিট পিটিশনের শুনানি হওয়ার সম্ভাবনা। সেখানে কি বাংলার মুখ্যমন্ত্রীকে আইনজীবীর ভূমিতায় দেখ যাবে? কারণ, নিজেই একাধিকবার মমতা জানিয়েছিলেন অনুমতি পেলে তিনিও সুপ্রিম কোর্টের শুনানিতে হাজির থাকবেন। আইনজীবী হিসেবে তিনি যে প্রয়োজনে নিজেও সওয়াল করতে পারেন- সেকথাও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। এবার এই মামলার প্রভাবে সোমবারের বৈঠকে পড়ে কি না সেটাই দেখার।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
2h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
15h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
16h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
16h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
16h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
16h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
18h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago
