Monday, June 15, 2026

শহরে দেড় লক্ষ পাকা বাড়ি, আধার যাচাইয়ের পরেই মিলবে আবাসের টাকা 

Date:

Share post:

গ্রামাঞ্চলের পর এবার রাজ্যের শহরাঞ্চলেও গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে প্রশাসন। রাজ্যের সমস্ত পুরসভা এলাকায় নতুন করে আরও দেড় লক্ষ বাড়ি তৈরির প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের অধীন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)। প্রশাসনিক সূত্রে খবর, এবারের পর্যায়ে উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে প্রযুক্তি ও কড়া নিয়মবিধিকে ঢাল করছে রাজ্য।

ইতিমধ্যেই শহুরে আবাস যোজনার অধীনে রাজ্যে তিন লক্ষ তেতাল্লিশ হাজার বাড়ি তৈরির কাজ শেষ হয়েছে। আরও এক লক্ষ চল্লিশ হাজার বাড়ির নির্মাণকাজ বর্তমানে চলছে। এর মাঝেই নতুন করে দেড় লক্ষ উপভোক্তা চিহ্নিত করার কাজ শুরু হচ্ছে। তবে এবার আর কেবল আবেদনের ভিত্তিতেই মিলবে না অনুদান। জালিয়াতি রুখতে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। পুরো আবেদন প্রক্রিয়াটি চলবে একটি নির্দিষ্ট ইউনিফায়েড ওয়েব পোর্টালের মাধ্যমে। সেখানে উপভোক্তার আধার, মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য মিলিয়ে দেখার পর ওটিপি যাচাইয়ের মাধ্যমে নাম নথিভুক্ত হবে। সংশ্লিষ্ট ব্যক্তি আগে কখনও সরকারি আবাসের সুবিধা পেয়েছেন কি না, তাও আধার তথ্যের ভিত্তিতে খতিয়ে দেখা হবে।

শহরাঞ্চলে একটি বাড়ি তৈরির জন্য মোট বরাদ্দ তিন লক্ষ তেতাল্লিশ হাজার টাকা। দফতর সূত্রের দাবি, এই প্রকল্পের মোট খরচের একটি বড় অংশ, অর্থাৎ এক লক্ষ তিরানব্বই হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার। যা দেশের অন্য যে কোনও রাজ্যের তুলনায় অনেক বেশি। কেন্দ্রের অংশ দেড় লক্ষ টাকা এবং বাকি পঁচিশ হাজার টাকা উপভোক্তাকে বহন করতে হয়। তবে এই সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর নিজস্ব অন্তত তিনশো পঞ্চাশ বর্গফুট জমি থাকা বাধ্যতামূলক।

নতুন পর্যায়ের কাজ শুরুর পাশাপাশি বকেয়া থাকা কাজগুলি নিয়েও কড়া অবস্থান নিয়েছে নবান্ন। দেখা গিয়েছে, বেশ কিছু পুরসভা এলাকায় প্রায় পঁচাত্তর হাজার বাড়ির কাজ ধীরগতিতে চলছে। ওই পুরসভাগুলিকে দ্রুত কাজ শেষ করে জিও-ট্যাগিং সম্পূর্ণ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সমস্ত পুরসভাকে এই নতুন প্রকল্পের নির্দেশিকা পাঠিয়ে উপভোক্তা যাচাইয়ের কাজ দ্রুত শেষ করার কথা বলা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – উত্তরায়ণের ছাদে লাটাই হাতে আমির! ‘সোমু’-র মান ভাঙাতে কি খোদ লাল সিং চাড্ডা? 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...