Sunday, April 5, 2026

বিধানসভার কমিটিতে পার্থ! দলীয় বিষয় নয়: মত কুণালের

Date:

Share post:

শিক্ষক নিয়োগ মামলায় দীর্ঘ কারাবাসের পরে জামিন পেয়ে ফের সক্রিয় ভূমিকায় প্রাক্তন শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বেহালা পশ্চিমের বিধায়ককে বিধানসভার (Assembly) একাধিক সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয় নিয়ে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, এটা দলের বিষয় নয়। পরিষদীয় গণতন্ত্রে এই ধরনের কমিটিতে নিয়ম মেনে যে কেউ থাকতে পারেন।

বিধানসভা সূত্রে খবর, সম্প্রতি বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কমিটির প্রশাসনিক পুনর্বিন্যাস করা হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই পার্থকে বিধানসভার লাইব্রেরি কমিটির সদস্য করা হয়েছে। পাশাপাশি আবাসন, অগ্নিনির্বাপণ ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতেও সদস্য মনোনীত হয়েছেন তিনি। বিধায়ক হিসেবে এই কমিটিগুলির মাধ্যমে সরকারি কাজের তদারকি ও সংসদীয় আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বিধানসভার (Assembly) প্রচলিত নিয়ম অনুযায়ী, ক্ষমতাসীন মন্ত্রীদের সাধারণত স্থায়ী বা স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হয় না। সেই কারণেই এত দিন বিধায়ক হয়েও কোনও কমিটির সদস্য তালিকায় পার্থর নাম ছিল না। ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর তাঁর মন্ত্রিত্ব খারিজ হয়। দল থেকেও সাময়িকভাবে দূরে সরে যেতে হয়েছিল তাঁকে। বর্তমানে তিনি কোনও সরকারি দফতরের দায়িত্বে নেই। ফলে বিধায়ক হিসেবে কমিটির সদস্য হতে আর কোনও বিধিনিষেধ রইল না বলেই বিধানসভা সূত্রে খবর।

এই বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন, বিধানসভায় কে কোন কমিটিতে থাকবেন সেটা সম্পূর্ণ বিধানসভার বিষয়। এই নিয়ে দলীয় স্তরে কোনও মন্তব্য করব না। কোনও বিধায়ক তিনি এই ধরনের স্যান্ডিং কমিটিতে থাকতেই পারেন। কার্যত থাকাটা অধিকার। এর সঙ্গে দলীয় রাজনীতির কোনও টিপ্পনি ঢোকাতে চাই না।

Related articles

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...

সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া...