Friday, June 12, 2026

ভবানীপুরে ৪০ হাজারের নাম বাদ, AI দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিকে টার্গেট: বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে বেছে বেছে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলি থেকে কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ভবানীপুরে ৪০ হাজারের নাম বাদ গিয়েছে। মঙ্গলবার দিল্লির সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee)। 

এদিন নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের (Bhabanipur) প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আমার কেন্দ্রে প্রায় ২ লক্ষ ভোটার। সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির (Logical Discrepancy) দোহাই দিয়ে ৪০ হাজার নাম বাদ দেওয়া হয়েছে। গোটা রাজ্যে প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। অথচ তাঁদের আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেওয়া হয়নি।” তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, তৃণমূলের জেতা আসন সেখানে ১ লক্ষ পর্যন্ত নাম বাদ গিয়েছে, অথচ বিজেপির কেন্দ্রগুলিতে সেই সংখ্যাটা নগণ্য। মমতার কথায়, “যত TMC কেন্দ্র আছে সবেতে কোথাও ৭০ হাজার, কোথাও ১ লক্ষ ভোটারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বিজেপির ২ হাজার, ৩ হাজার, ১১ হাজার।” 

এদিন ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC)-এর উপ-মহাপরিচালক সীমা খান্নাকে নিশানা করে ক্ষোভ উগরে দেন মমতা। তাঁর অভিযোগ, “বিজেপি সীমা খান্নাকে বসিয়েছে। তিনি এআই ব্যবহার করে নাম বাদ দিচ্ছেন। ইআরও-দের (ERO) সই ছাড়াই এই বেআইনি কাজ চলছে।” মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “গণতন্ত্রে কে সরকার নির্বাচন করে- কমিশন নাকি সাধারণ মানুষ?” মমতার কথায়, “এআই (AI) ব্যবহার করে সত্যি যাচাই না করে নাম ডিলিট করে দেন। ইআরও-র সই ছাড়া এটা করা যায় না। ৫৮ লক্ষ মানুষের নাম ডিলিট করে দিয়েছে। ৫৮ লক্ষের নাম বাংলায় বাদ দিয়েছে। আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেয়নি। বিজেপি সীমা খান্নাকে বসিয়েছে। এআই ব্যবহার করে নাম বাদ দিচ্ছে। ইআরও-র সই নেয়নি। এটা বেআইনি।”
আরও খবরজোরালো প্রমাণ আছে: পিছনের দরজা দিয়ে বাংলার ভোটারদের নাম বাদের তথ্য পেশ অভিষেকের

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বেছে বেছে সংখ্যালঘু এবং মতুয়া সম্প্রদায়ের মানুষকে হেনস্থা করা হচ্ছে। তাঁর প্রশ্ন, “৩৩ শতাংশ মুসলিমকে কি রাজ্য থেকে বের করে দেওয়া হবে? আমরা কোথায় যাব?” হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে এক জেলা থেকে অন্য জেলায় ছোটানো হচ্ছে এবং এর ফলে যে মৃত্যুমিছিল শুরু হয়েছে, তার জন্য কমিশনকে ‘হত্যাকারী’ বলে দাগিয়ে দেন মমতা।

Related articles

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...