জোরালো প্রমাণ আছে: পিছনের দরজা দিয়ে বাংলার ভোটারদের নাম বাদের তথ্য পেশ অভিষেকের

বাংলা ছাড়া আর কোনও রাজ্যে নিযুক্ত করা হয়নি মাইক্রো অবজার্ভার। যে সব রাজ্যে সবথেকে বেশি নাম বাদ গিয়েছে, সেখানেও নয়। আর তারাই বাংলার ভোটারদের নাম বাদ দিচ্ছেন সেই সব আধিকারিকদের টপকে যাঁদের নিয়ম অনুযায়ী গোটা প্রক্রিয়ার শীর্ষে থাকার কথা। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের (Election Commission) মাইক্রো অবজার্ভার (micro observer) চক্রান্তের পর্দাফাঁস করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
Sponsored

নির্বাচন কমিশনের নিজের তৈরি করা নিয়মের উল্লেখ করে অভিষেক প্রশ্ন তোলেন, বাংলায় যে নিয়ম প্রযোজ্য হচ্ছে বাকি ১১টি রাজ্যে তা প্রযোজ্য হচ্ছে না। ৮,১০০ মাইক্রো অবজার্ভার (micro observer) শুধু বাংলায় নিযুক্ত হয়েছেন। পাশের কোনও রাজ্যে হচ্ছে না। সবথেকে বেশি নাম বাদ গিয়েছে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে হয়েছে। ওখানে কেন মাইক্রো অবজার্ভার বা রোল অবজার্ভার নিযুক্ত হচ্ছে না?
Sponsored

নির্বাচন কমিশন যে বাংলায় ভোট চুরি করতে নিজের নিয়ম নিজেই ভেঙেছে, তার তথ্য পেশ করে অভিষেক স্পষ্ট করে দেন, ২৭ তারিখ যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেখানে ৫-এ ও ৫-বি নম্বর নিয়ম ছিল। সেখানে স্পষ্ট লেখা রয়েছে ইআরও (ERO) সর্বশেষে ক্ষমতা সম্পন্ন। তাঁরা আধা বিচার করার অধিকারের (quasi judicial right) ক্ষমতা দেওয়া হয়েছে।
Sponsored

কীভাবে কাজ করছেন এই মাইক্রো অবজার্ভাররা? এদের দিয়ে বাংলার ভোটারদের নাম বাদের প্রক্রিয়া ব্যাখ্যা করে অভিষেক জানান, এবার ইআরও-দের (ERO) পেরিয়ে যেতে মাইক্রো অবজার্ভার (micro observer) নিয়োগ করে পিছনের দরজা দিয়ে লগ-ইন করানো হচ্ছে। তাহলে যেমন খুশি মনে হবে সিস্টেমে ঢুকে নাম বাদ দিয়ে দেব। কেউ কিছু জানতে পারবে না।
Sponsored

মাইক্রো অবজার্ভারদের জন্য আলাদা কলাম করা হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। রোল অবজার্ভাররা আলাদা কলাম ভরছেন। মাইক্রো অবজার্ভাররা রোল অবজার্ভারদের (role observer) সঙ্গে সহমত না হলে তাঁরা ডিসএগ্রি করছেন। তাতে ইআরও-দের কাছে একটি মেসেজ যাচ্ছে যেখানে তাঁরা দুটি অপশন পাচ্ছেন। একটিতে মাইক্রো অবজার্ভারদের তথ্যে – এগ্রি ও ডিসএগ্রি – দুটি অপশন থাকছে। ভুল করে সেই ডিসএগ্রি-তে ক্লিক হয়ে গেলেই সেই ভোটারের নাম বাদ চলে যাচ্ছে ভোটার তালিকা থেকে।
Sponsored

গোটা কারচুপি এভাবে ব্যাখ্যা করে অভিষেক দাবি করেন, আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে – ভিডিও আছে – যেখানে মাইক্রো অবজার্ভারদের যেখানে আইডি রয়েছে, সেখানে ইআরও এগ্রি অপশনে ক্লিক করলে ভোটারের নাম আপনা আপনি বাদ চলে যাচ্ছে। মাইক্রো অবজার্ভারদের কাজ পর্যবেক্ষণের। তাঁরা নাম বাদ দেওয়ার ক্ষমতাশীল হচ্ছেন।
Sponsored

আরও পড়ুন : বাংলায় সুপার ইমার্জেন্সি চলছে, সাহস থাকলে রাজনৈতিক-গণতান্ত্রিক লড়াই করুন: দিল্লিতে চ্যালেঞ্জ মমতার
ইতিমধ্যেই রাজ্য এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে অভিষেক এদিন দাবি করেন, এই মাইক্রো অবজার্ভারদের বিষয়টি আমরা সুপ্রিম কোর্টে নিয়ে যাব। দেখাবো কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার, গোটা নির্বাচন কমিশন, দেশের ১৪০ কোটি মানুষকে ভুল বোঝাচ্ছে এসআইআর-এর নামে।
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
14h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
14h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
15h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
15h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
15h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
16h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
17h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago
