Friday, June 5, 2026

ফুটবলার রহিম নবীর বাবাকে হিয়ারিং নোটিশ, অসুস্থ হয়ে ICU-তে ৯৫ বছরের বৃদ্ধ 

Date:

Share post:

এসআইআরের হিয়ারিং নোটিশ (SIR hearing notice) ঘিরে এবার আতঙ্কিত পান্ডুয়া। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার শুনানির জন্য ডাক পাঠানো হল প্রাক্তন ফুটবলার রহিম নবীর (Former footballer Rahim Nabi) ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে। চিঠি পাওয়া মাত্রই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। আপাতত আইসিইউতে ভর্তি সৈয়দ মেহবুবন নবী।

বিজেপির (BJP) নির্দেশে কাজ করা নির্বাচন কমিশনের (ECI ) অপরিকল্পিত এসআইআর কেড়ে নিয়েছে রাজ্যের ১৪০টি প্রাণ। অসুস্থ ব্যক্তি থেকে শুরু বয়স্কদেরও ছাড় দেয়া হচ্ছে না। সাহিত্যিক জয় গোস্বামী, নোবেল জয়ী অমর্ত্য সেন, অভিনেতা দেব, প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী, প্রাক্তন ক্রিকেট তারকা ঝুলন গোস্বামী, ভারতীয় দলের পেশার মহম্মদ সামিদের মতো ব্যক্তিত্বদের ডেকে পাঠিয়েছে কমিশন। নোটিশ পেয়েছেন প্রাক্তন ফুটবলার সৈয়দ রহিম নবী নিজেও। এবার ডাক পড়ল তাঁর ৯৫ বছরের বৃদ্ধ বাবার। পরিবার সূত্রে জানা গেছে চিঠি পাওয়া মাত্রই তিনি বারবার বলতে থাকেন,“৯৫ বছর বয়স হলো, তবুও কি আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতীয়?”এই মানসিক চাপের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে প্রাক্তন ফুটবল তারকা ক্ষোভ উগরে দিয়ে বলেন,“আমি ভারতের হয়ে ফুটবল খেলেছি। তবুও নির্বাচন কমিশন আমাকে ছাড়েনি। এবার আমার ৯৫ বছরের বাবাকেও প্রমাণ করতে হবে তিনি ভারতীয় নাগরিক কি না। বাবার এই অসুস্থতার জন্য সরাসরি নির্বাচন কমিশন দায়ী।”

 

Related articles

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...