Monday, March 16, 2026

দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

Date:

Share post:

ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নাক গলালে ব্যবসা বন্ধ করে বিদায় নিতে হবে মেটার (Meta)হোয়াটসঅ্যাপকে (Whatsapp) । হোয়াটসঅ্যাপের বিতর্কিত সুরক্ষা নীতি(Privacy policy) নিয়ে মঙ্গলবার এভাবেই মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) সংস্থাকে তুলোধোনা করল দেশের সর্বোচ্চ আদালত (Supreme court)। সাফ জানিয়ে দেওয়া হল, ভারতের নাগরিকদের ব্যক্তিগত পরিসরে উঁকিঝুঁকি দেওয়া কোনোভাবেই সহ্য করা হবে না।

২০২১ সালে, যখন হোয়াটসঅ্যাপ তাদের নতুন সুরক্ষাবিধি বা ‘প্রাইভেসি পলিসি’ (Privacy Policy)সামনে আনে। অভিযোগ ওঠে, এই নতুন নিয়মে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য মেটার অন্যান্য প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক বা ইনস্টাগ্রাম (Facebook/ Instagram )সাথে তাঁদের ব্যাবসায়িক স্বার্থে শেয়ার করার কথা বলা হয়েছিল। এই ‘জোরজবরদস্তি’ নিয়ে সেই সময়ই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

গ্রাহকদের তথ্যের অপব্যবহারের আশঙ্কায় হোয়াটসঅ্যাপকে ২১৩ কোটি টাকা জরিমানা করেছিল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই এই মামলা পৌঁছায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। মঙ্গলবার সেই মামলাতেই মুখ পুড়ল মেটা-র।

প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ এদিন অত্যন্ত বাস্তবসম্মত কয়েকটি প্রশ্ন তোলেন। এদিন তিনি বলেন, ভারতের গ্রামগঞ্জের সাধারণ মানুষ কি আদৌ এই জটিল পলিসি বোঝেন?একজন তামিলভাষী দোকানদার বা বিহারের কোনও গ্রামের মহিলার পক্ষে কি সম্ভব এই মারপ্যাঁচ বোঝা? ভারতের কোনো প্রান্তিক বিক্রেতা—যিনি শুধু নিজের ভাষা জানেন, তিনি কীভাবে বুঝবেন তাঁর তথ্যের সাথে কী করা হচ্ছে। আদালতের মতে, গ্রাহককে বিকল্প না দিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার এই ‘অপ্ট-আউট’ পদ্ধতি আসলে ব্যক্তিগত তথ্য চুরির একটা পরিশীলিত উপায় মাত্র। বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, নাগরিকদের গোপনীয়তার অধিকার নিয়ে কোনো ছেলেখেলা বরদাস্ত করা হবে না। একটি ছোট তথ্যও (single digit information) বিনা অনুমতিতে শেয়ার করা যাবে না।

আরও পড়ুন : হলফনামা দিতে পারল না ED, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি 

প্রধান বিচারপতির এই নির্দেশের পরই কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল সওয়াল করেন, মেটা এই তথ্য চুরি করে নিজেদের ব্যবসার কাজে ব্যবহার করে। এর পাল্টা প্রধান বিচারপতি সূর্য কান্তর (Surya Kant, CJI) কড়া পর্যবেক্ষণ, তাহলে ভারত ছাড়ুুন। নাহলে সংবিধান (Constitution) মানুন। যেখানে বিচারপতিরা সাধারণ মানুষের তথ্য প্রকাশ করতে পারেন না, সেখানে সাধারণ মানুষ কীভাবে তা পারবেন? এখুনি এভাবে তথ্য লুট বন্ধ করুন।

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...