Wednesday, February 25, 2026

মার্কিন মুলুকের দল মিনি ইন্ডিয়া! মুম্বইয়ে ফুচকার স্বাদে মজলেন ক্রিকেটাররা

Date:

Share post:

ভারতে টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে এসে ফুচকায় মজলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা (USA Cricket Team’s)। মার্কিন মুলুকের ক্রিকেটার হলেও অধিকাংশ ক্রিকেটারই ভারতীয় বংশোদ্ভূত। ডোনাল্ড ট্রাম্পের দেশ যেন মিনি ইন্ডিয়া।

আগামী শনিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তার আগে মুম্বইয়ের জনপ্রিয় স্ট্রিট ফুড পানি পুরি খেতে দেখা গেল মার্কিন ক্রিকেটারদের(USA Cricket Team’s)।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা মার্কিন দলের জার্সি পরা একদল ক্রিকেটার একটি স্ট্রিট ফুড স্টলে দাঁড়িয়ে উপভোগ করছেন পানি পুরির স্বাদ।
ব্যাটসম্যান অ্যারন জোন্সের সঙ্গে ছিলেন সঞ্জয় কৃষ্ণমূর্তি, উৎকর্ষ শ্রীবাস্তব-সহ দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আরও কয়েকজন ক্রিকেটার।

ভারতীয় এই খেলোয়াড়রা ভারতীয় স্ট্রিট ফুডের স্বাদ নিতে পেরে যে দারুণ খুশি, তা ভিডিও দেখলেই বোঝা যায়। অনেকের মতে, পানি পুরির স্বাদে তারা যেন একেবারেই মুগ্ধ। তবে কাহানি মে টুইস্ট আছে।

ভিডিওটি প্রথমে দেখে মনে করা হয়েছিল, এটি সাম্প্রতিক সময়ের—যখন আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতির অংশ হিসেবে মার্কিন দল ভারত ‘এ ‘ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে নভি মুম্বাইয়ে এসেছিল। তবে পরে জানা যায়, এই ভিডিওটি নতুন নয়।

জানা গিয়েছে, এটি ২০২৫ সালের গোড়ার দিকের একটি পুরনো ভিডিও। সেই সময় আইসিসি সিডব্লিউসি লীগ ২-এর ম্যাচের আগে একটি প্রশিক্ষণ শিবিরের জন্য ভারত সফরে এসেছিল মার্কিন দলের একটি অংশ। সেই সফরকালেই তারা মুম্বাইয়ের একটি স্ট্রিট ফুড স্টলে পানি পুরির খেতে গিয়েছিলেন।

যদিও ভিডিওটি পুরনো, তবুও ক্রিকেটারদের এমন স্বাভাবিক ও আনন্দঘন মুহূর্ত দর্শকদের মন জয় করেছে। ভারতীয় খাবারের প্রতি তাদের ভালোবাসা আবারও প্রমাণ করে দিল, ক্রিকেট শুধু মাঠের মধ্যেই নয়—সংস্কৃতি আর স্বাদের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে।

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...