Saturday, June 27, 2026

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে স্পেন-গ্রিসও, ক্ষুব্ধ মাস্ক

Date:

Share post:

অস্ট্রেলিয়া, ফ্রান্সের পর এবার ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া (Social Media) নিষিদ্ধের পথে স্পেন এবং গ্রিসও। ইউরোপের একের পর এক দেশ শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারের বিষয়ে কঠোর হচ্ছে। যা নিয়ে ক্ষুব্ধ এলন মাস্ক (Elon Mask)।

স্পেন ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব এনেছে। স্পেনের ৮২ শতাংশ মানুষই এই নিষেধাজ্ঞার পক্ষে। গ্রিসও ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের ঘোষণা করতে চলেছে। এ প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে ধনকুবের এলন মাস্ক এক্স হ্যান্ডেলে জানিয়েছেন,”নোংরা সানচেজ (স্পেনের প্রধানমন্ত্রী) স্পেনের জনগণের জন্য একজন স্বৈরশাসক এবং বিশ্বাসঘাতক।”

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই এই নতুন আইন প্রক্রিয়া শুরু হবে। ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে স্পেনের প্রধানমন্ত্রী এখন দুবাইয়ে। সেখানে তিনি বলেন, ‘দেশে১৬ বছরের কম বয়সিদের জন্য আমরা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পদক্ষেপ নিচ্ছি। পাশাপাশি বিদ্বেষপূর্ণ কনটেন্ট সরাতেও সরকার কোঠোর পদক্ষেপ নেবে’। তিনি আরও বলেন, এক অসুরক্ষিত জগতের সংস্পর্শে আসছে আমাদের দেশের শিশুরা। এই ডিজিটাল ‘ওয়াইল্ড ওয়েস্ট’ থেকে আমরা তাদের রক্ষা করব’।

গতবছর ডিসেম্বরে বিশ্বে প্রথম দেশ হিসাবে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করে। তারপরই বিভিন্ন দেশে একই রকম পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...