Tuesday, March 17, 2026

প্রেমের মরশুমে প্রাক্তনকে শাস্তি, মিরক্যাটের খাদ্য হবে ‘এক্স’-এর নামে পোষা আরশোলা!

Date:

Share post:

প্রেমে ছ্যাঁকা খেয়েছেন? ভালোবাসার মরশুমে প্রাক্তনের উপর প্রতিশোধ নিতে চান? না না কোনও রকমের হিংসাত্মক কাজ বা উস্কানিমূলক প্ররোচনার খবর নয়, বরং খুব সহজ উপায়ে নিজের এক্সের উপর রিভেঞ্জ নেওয়ার ‘অফার’। প্রাক্তনের নামে আরশোলা (cockroach)পুষে ফেলুন আর নিজের রাগের ঝাল মেটাতে তাদের মিরক্যাটের(Meerkat )খাদ্য করে তুলুন। পোলিশ আইডিয়া বাজারে বেশ ট্রেন্ডিং!

ব্যাপারটা একটু সহজ করে বলা যাক। ফেব্রুয়ারি মানেই ভ্যালেন্টাইন্স মাস (Valentines Month)। ৭ তারিখ থেকে ভালবাসার সপ্তাহ শুরুর আগেই অনেকেই প্রাক্তনের কথা মনে করে রাগে টগবগ করে ফুটতে শুরু করেছেন। রাস্তাঘাটে লাল গোলাপ দেখে মাথা গরম হয়ে যাচ্ছে, কাপলদের হাতে হাত রেখে ঘোরাঘুরি যেন অসহ্য লাগছে। চিন্তা নেই, এবার খুব সহজেই আপনার মাথা ঠান্ডা করার উপায় এসে গেছে। একদিকে মন শান্ত হবে অন্যদিকে বন্যপ্রাণ রক্ষার মতো মহৎ কাজও করতে পারবেন। বিষয়টা ঠিক কীরকম? ব্যর্থ প্রেমের যাবতীয় দুঃখ, রাগ ভুলিয়ে দিতে পারে একটি আরশোলা। প্রাক্তন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে মনে করে তার নামে এই প্রাণীকে পোষ্য হিসেবে রাখতে পারেন। ঘর বা রান্নাঘরে আপনার চোখের সামনে এসে উৎপাত করবে না মোটেই। কারণ তারা থাকবে চিড়িয়াখানায়, মিরক্যাটদের খাদ্য হয়ে। এমনই ব্যবস্থাপনা হয়েছে পোল্যান্ডে। পোল্যান্ডের ওরিএন্টারিয়ম জু (orientarium zoo in Poland)২০২৩ সালে প্রথম এই উদ্যোগ নেয় যার মূল লক্ষ্য ছিল বন্যপ্রাণ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য ফান্ডিং জোগাড় করা।কিছু অর্থের বিনিময়ে একটি মাদাগাস্কার আরশোলাকে প্রাক্তনের নামে নামকরণ করে অন্য একটি প্রাণীর খাদ্য হিসেবে রিজার্ভ করার সুযোগ। পারবেন তাঁরা। চাইলে প্রিমিয়াম স্কিমে ওই মিরক্যাটকে আরশোলাটি চোখের সামনে খেতে দেখারও সুযোগ থাকবে। মানে প্রাক্তনের উপর প্রতিশোধ নেওয়ার এর থেকে ভালো উপায় আর কিছু হতেই পারেনা। মাঝে এই কার্যক্রম বন্ধ থাকলেও এ বছর ফের ভ্যালেন্টাইন’স ডে–র(Valentine’s Day) আগে উদ্যোগী হয়েছে চিড়িয়াখানা কর্তপক্ষ।

ফেসবুকে পোস্ট করে শুরু হয়েছে প্রমোশন। ভাঙা হৃদয়ে মলম দিতে বিভিন্ন প্যাকেজে প্রতিশোধ নেওয়া যেতে পারে। এই যেমন ১২৯০ টাকা দিলে এক্সের নামে নামকরণ করে একটি মাদাগাস্কার হিসিং আরশোলা দত্তক নেওয়া যাবে। ৩৮৭০ টাকা খরচ করলে এক্স নামাঙ্কিত আরশোলার চরম পরিণতির ছবিসহ প্রমাণ মিলবে। এতেও যদি মনের জ্বালা না মেটে তাহলে রয়েছে ৭,৭৪০ টাকার ভিআইপি প্যাকেজ। যেখানে সংরক্ষিত ওই আরশোলাটি আপনার সামনেই খাইয়ে দেওয়া হবে একটি মিরক্যাটকে। সমাজমাধ্যমে দেওয়া এই পোলিশ অফার ভ্যালেন্টাইন্স ডে-র প্রাক্কালে রীতিমতো ভাইরাল।

 

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...