Wednesday, February 25, 2026

আজকের রাশিফল: ১২ রাশির বিস্তারিত পূর্বাভাস

Date:

Share post:

মেষ : পূর্ব অভিজ্ঞতা ও কৌশলী সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য। ব্যবসায় সাময়িক বাধা দেখা দিতে পারে। দাম্পত্য জীবন মোটের উপর শুভ।

বৃষ : শরীর-স্বাস্থ্যের উন্নতি হবে। পেশাগত ক্ষেত্রে প্রসার ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা প্রবল। পড়াশোনা বা বিদ্যায় অগ্রগতির যোগ রয়েছে।

মিথুন : দাম্পত্য সম্পর্কে চাপ বা ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কর্মযোগ শুভ। আয়ের দিক থেকে দিনটি অনুকূল।

কর্কট : অর্থাগমের সম্ভাবনা শেয়ার বা অন্যান্য উৎস থেকে। যানবাহন ক্রয়ের যোগ। স্বাস্থ্য নিয়ে অবহেলা না করাই ভালো।

সিংহ : ব্যবসায় উন্নতির ইঙ্গিত। ধর্মীয় বা সামাজিক শুভ অনুষ্ঠানে যোগদান করে মানসিক আনন্দ পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

কন্যা : এই সময়ে কিছুটা সাবধানতা অবলম্বণ প্রয়োজন। কাজকর্মে উন্নতি হলেও মনে অস্থিরতা থাকবে। পারিবারিক ক্ষেত্রে কারও বিরূপ আচরণে দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে।

তুলা : উপার্জনের দিক শুভ। সৃজনশীল কাজে সম্মান ও স্বীকৃতি মিলবে। তবে দাম্পত্য সম্পর্কে কিছুটা দূরত্ব হতে পারে।

বৃশ্চিক : কর্মপ্রচেষ্টায় সাফল্য ও সামাজিক সম্মান বাড়বে। আর্থিক অবস্থার উন্নতি। সন্তানের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে।

ধনু : আয় বৃদ্ধির সম্ভাবনা। জটিল সমস্যার সমাধানে সুনাম অর্জন করবেন। বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য শুভ সময়।

মকর : জাতক, জাতিকাদের সুসময়। কর্মভাগ্য অনুকূল। ব্যবসায় উন্নতি ও আর্থিক শক্তি বৃদ্ধি পাবে।

 

কুম্ভ : ব্যবসায় গতি বাড়বে। তবে রোগ বাড়ায় শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন। শিক্ষাক্ষেত্রে শুভ ফলের যোগ।

মীন : অপ্রত্যাশিত বাধায় কাজে বিলম্ব হতে পারে। অর্থভাগ্য শুভ থাকবে। উচ্চশিক্ষায় বিশেষ সাফল্যের সম্ভাবনা।

spot_img

Related articles

বিয়ের মঞ্চে কনেকে গুলি! অভিযুক্তর পরিচয় জেনে স্তম্ভিত সকলে

বিয়ের আনন্দ মুহূর্তেই বদলে গেল ভয়াবহ ঘটনায়। বিহারের (Bihar) বক্সার (Buxar) জেলার চৌসা এলাকায় বিয়ের মঞ্চে মালাবদলের সময়...

ভোটে পরাজয় নিশ্চিত জেনেই নয়া ফন্দি! BJP-র হয়ে রিল বানালেই ২০ হাজার

ভোটের লড়াইয়ে মাঠে ময়দানের জোর না পেয়ে ডিজিটাল মিডিয়ায় সমর্থন টানতে টাকা হাতে নেমে পড়েছে গেরুয়া শিবির। ছাব্বিশের...

ফের বাংলার মুকুটের সেরার তকমা, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে দেশে প্রথম

স্বল্প সঞ্চয়ে ফের দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতাধীন বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে জমার অঙ্কের নিরিখে প্রথম স্থান...

পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্যের! চালু হচ্ছে সৌরচালিত ডিপ টিউবওয়েল

কৃষি ক্ষেত্রে পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে প্রথম সৌরবিদ্যুত (West Bengal Solar Irrigation) চালিত মিডিয়াম ডিপ টিউবওয়েল...