ফের বাংলার মুকুটের সেরার তকমা, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে দেশে প্রথম

স্বল্প সঞ্চয়ে ফের দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতাধীন বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে জমার অঙ্কের নিরিখে প্রথম স্থান দখল করেছে বাংলা (West Bengal Small Savings)। ডাক বিভাগের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে স্বল্প সঞ্চয় প্রকল্পে মোট জমা পড়েছে প্রায় ২ লক্ষ ৬ হাজার কোটি টাকা। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র—১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা। তৃতীয় স্থানে উত্তরপ্রদেশ—১ লক্ষ ৫২ হাজার কোটি টাকা। ব্যক্তিগত সঞ্চয়ের হার দেশজুড়ে কমছে বলে যখন উদ্বেগ বাড়ছে, সেই প্রেক্ষিতে বাংলার এই সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অর্থনীতিবিদেরা। আরও পড়ুন: পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্যের! চালু হচ্ছে সৌরচালিত ডিপ টিউবওয়েল
Sponsored

রাজ্যে সবচেয়ে বেশি টাকা জমা হয়েছে মান্থলি ইনকাম স্কিমে—৬৬ হাজার ১৪৯ কোটি টাকা। দ্বিতীয় স্থানে টাইম ডিপোজিট বা এক থেকে পাঁচ বছরের মেয়াদি আমানত—৬০ হাজার ৯২৮ কোটি টাকা। রেকারিং ডিপোজিটে জমা পড়েছে ১৪ হাজার ১০৯ কোটি টাকা এবং পিপিএফে ৯ হাজার ৬০৮ কোটি টাকা।
তবে অ্যাকাউন্ট খোলার নিরিখে এগিয়ে তামিলনাড়ু। সেখানে মোট অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ৩ কোটি ৪০ লক্ষ। দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ—৩ কোটি ১৩ লক্ষ। পশ্চিমবঙ্গে অ্যাকাউন্টের সংখ্যা ২ কোটি ২১ লক্ষ ৬২ হাজার। অর্থাৎ অ্যাকাউন্টের সংখ্যা কম হলেও জমার পরিমাণে এগিয়ে বাংলা। অ্যাকাউন্ট-পিছু গড় জমার অঙ্ক বেশি বলেই এই সাফল্য।রাজ্যে সবচেয়ে বেশি খোলা হয়েছে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট—৮৪ লক্ষ ৮০ হাজার। তার পরে রেকারিং ডিপোজিট—৫০ লক্ষ ২০ হাজার। উল্লেখযোগ্য, রেকারিং ডিপোজিটই একমাত্র প্রকল্প যেখানে এজেন্ট হিসেবে কাজ করতে পারেন শুধু মহিলারা। কমিশনের হারও সবচেয়ে বেশি, চার শতাংশ। অর্থনীতিবিদদের মতে, ব্যক্তিগত সঞ্চয়ের প্রবণতা যখন সার্বিক ভাবে নিম্নমুখী, তখন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বাংলার শীর্ষস্থান আর্থিক সচেতনতারই ইঙ্গিত দেয়।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
2h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
