Tuesday, April 7, 2026

বাংলার মহিলাদের হাসি চওড়া, বাড়ল ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আর্থিক সাহায্য

Date:

Share post:

বাংলার মা-বোনেদের মুখের হাসি আর চওড়া হল। ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আর্থিক সাহায্য বাড়াল রাজ্য সরকার (State Government)। বৃহস্পতিবার, ভোটের আগে অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করল রাজ্য। আর সেখানেই লক্ষ্মীর ভাণ্ডারের (Lakhsmir Bhandar) আর্থিক সাহায্য আরও ৫০০ টাকা করে বাড়ানো হল। মোট ১৫ হাজার কোটি টাকা এই প্রকল্পে বরাদ্দ করেছে রাজ্য সরকার। 

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakhsmir Bhandar) প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃতীয়বার সরকার গঠনের পরেই সেই প্রতিশ্রুতি পূরণ করেন মমতা। ২০২৬-এর নির্বাচনের আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ব্যয় বরাদ্দ বৃদ্ধি করল সরকার।
নতুন বাজেট অনুযায়ী প্রত্যেক মহিলারা অতিরিক্ত ৫০০ টাকা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে আর্থিক সাহায্য পাবেন। 
আরও খবরভোটের আগে রাজ্য বাজেটে বিরাট ঘোষণা, উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বাড়ল বেতন-ভাতা, সপ্তম পে কমিশন গঠন

বাজেট ঘোষণা অনুযায়ী, যাঁরা ১০০০ টাকা আর্থিক সাহায্য পেতেন তাঁরা ১৫০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা ১৭০০ টাকা আর্থিক সাহায্য পাবেন। ২০২৬-২৭ অর্থবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

চন্দ্রিমা ভট্টাচাৰ্য অন্তর্বর্তী বাজেট পেশ করে জানান, “২ কোটি ৪২ লক্ষ মহিলা সুবিধা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের।“ রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বাড়বে বলে আশা করেছিলেন বহু মহিলা। আশাপূরণ হওয়ায় স্বাভাবতই খুশি তাঁরা। 

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...