Wednesday, April 8, 2026

ফাইনালে দিল্লির স্বপ্নভঙ্গ, স্মৃতির ব্যাটেই WPL খেতাব জয় আরসিবির

Date:

Share post:

আইপিএলের পর WPL, ফের খেতাব জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB)। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL ২০২৬ চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানার আরসিবির(RCB)। মেগা ফাইনাল ম্যাচ জিতে চ্যাম্পিয়নের তাজ উঠল আরসিবির ঘরে, ফের একবার স্বপ্নভঙ্গ দিল্লি ক্যাপিটালসের।

ফাইনাল ম্যাচে টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠান  আরসিবি অধিনায়ক স্মৃতি। শুরু থেকেই দাপুটে  ব্যাট করতে থাকেন দিল্লির দুই ওপেনার। শেফালি (২০) ও লিজেল লি (৩৭) আউট হলেন। প্রথম পাওয়ার প্লে-তে এক উইকেটে ৪৯ দারুণ না হলেও বেশ ভালো সূচনা মানতেই হবে।

ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রানের বড় স্কোর করে দিল্লি ক্যারপিটালস। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৫৭ রানের ইনিংস ইনিংস খেলেন জেমাইমা । এছাড়া লওরা উলভার্ট ৪৪, লিজলি লি ৩৭, চিনলি হেনরি ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে আরসিবি। ৫৪ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন জর্জিয়া। এরপরই বদলে যায় ম্যাচের রং। পার্টনারশিপ ভাঙতেই পরপর উইকেট পড়ে। রিচা ঘোষ ৬ ও স্মৃতি মন্ধনা ৪১ বলে ৮৭ রানের ইনিংস খেলে আউট হন। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি।

শেষ ১২ বলে দরকার ছিল ১৮ রান। সেই ওভারে আউট হন মন্ধানা। ৪১ বলে ৮৭ রান করেন তিনি। রাধা যাদব দলকে জয় এনে দেন।

Related articles

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...