Tuesday, April 7, 2026

আইএসএলে নেই তারকা ডিফেন্ডার, প্রথম একাদশ বাছা নিয়ে ভাবনা স্পষ্ট করলেন লোবেরা

Date:

Share post:

পাহাড় প্রমাণ চাপ নিয়ে মোহনবাগান কোচের হটসিটে বসেছেন সার্জিও লোবেরা(Serjio Lobera)। প্রায় এক মাসের কাছাকাছি সময় কোচিং করাচ্ছেন, অবশেষে বৃহস্পতিবার প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন, মাপা শব্দচয়নে উত্তর দিলেন, নিজের মিশন থেকে ফোকাস সবকিছু স্পষ্ট করে দিলেন।

আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হচ্ছে । নতুন মরশুম, নতুন কোচ, আর তারকায় ঠাসা দল—সব মিলিয়ে গত বারের চ্যাম্পিয়ন সবুজ-মেরুনে প্রত্যাশার চাপও আকাশছোঁয়া। প্রথমবার মোহনবাগানের কোচ হিসেবে দায়িত্বপ্রাপ্ত সার্জিও লোবেরা(Serjio Lobera) সোজাসাপ্টা কথা আর আত্মবিশ্বাসের সঙ্গে বুঝিয়ে দিলেন, তাঁর লক্ষ্য শুধুই জয়। তবে প্রথম সাংবাদিক সম্মেলনই জানিয়ে দিলেন আশিস রাইকে বাদ দিয়েই এবার তাঁকে দল সাজাতে হবে।

দলের স্কোয়াড স্কোয়াড মানেই চাঁদের হাট। কতটা কঠিন প্রথম একাদশ বাছাই করা লোবেরা সোজাসাপ্টা জানালেন,২২ জন ফুটবলার রয়েছেন স্কোয়াডে। প্রথম একাদশ বাছাই করা আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথম একাদশ বাছতে গেলে শুধু পারফরম্যান্স নয়, ফুটবলারদের মানসিকতা ও ইগো সামলানোও গুরুত্বপূর্ণ। তবে এই দারুণ মানের ফুটবলারদের দলে পাওয়ায় আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। সেরা একাদশই মাঠে নামবে।

সবুজ- মেরুন সমর্থকদের জন্য দুঃসংবাদ হলো, বড় চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন ডিফেন্ডার আশিস রাই। আশিসের এই অনুপস্থিতি যে দলের জন্য বড় ক্ষতি, সেটাও মানছেন লোবেরা। তবে বিকল্প পরিকল্পনা নিয়ে এগোতেই হবে মোহনবাগানকে। আশিসকে ছাড়াই কার্যত ছক কষতে হচ্ছে কোচকে। তাঁর কথায়, আশিসের বড় চোট আছে, ফলে ওকে এই টুর্নামেন্টে পাওয়া যাবে না।

মোহনবাগানকে ভারতের সেরা ক্লাব বলে অভিহিত করে কোচ বলেন, এই ক্লাবের প্রত্যাশা আর সমর্থকদের আবেগের সঙ্গে কেবল বার্সেলোনার তুলনা চলে। বিশ্বের সব কাজেই চাপ থাকে। মোহনবাগানের লক্ষ লক্ষ সমর্থকের প্রত্যাশাকে চাপ হিসাবে, বরং আশীর্বাদ হিসেবে দেখছেন তিনি।রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা দ্বিতীয় স্থানে শেষ করলে সেটা ব্যর্থতা হিসেবে ধরা হয়। মোহনবাগানেও তাই। এখানে দ্বিতীয় স্থানে শেষ করা মানে ব্যর্থ ।

দল নিজের হাতে গড়া না হলেও ফুটবলারদের মান নিয়ে খুশি লোবেরা। তাঁর কথায়,বর্তমান স্কোয়াড তিনি নিজে বাছেননি ঠিকই, তবে যিনি এই দল তৈরি করেছেন তিনি দুর্দান্ত কাজ করেছেন। দিমিত্রি পেত্রাতোসের মতো বিদেশি হোক বা ভারতীয় প্রতিভারা— তাঁর কাছে সবাই সমান। লোবেরার স্পষ্ট কথা, “আমি অতীতে কী হয়েছে তা নিয়ে ভাবি না, আমার কাজ এই দলকে পরের ধাপে নিয়ে গিয়ে ক্লাবের ট্রফি এনে দেওয়া। ”

ডার্বি নিয়ে প্রশ্ন উঠতেই লোবেরা জানিয়ে দেন, কোচ হিসেবে আমার কাছে প্রতিটি ম্যাচেই তিন পয়েন্ট সমান গুরুত্বপূর্ণ। তবে ডার্বি সম্পূর্ণ আলাদা। এই ম্যাচ জিতলে সমর্থকরা খুশি হন, আর সেটাই বাড়তি প্রেরণা। এবারের আইএসএল যে আরও কঠিন হতে চলেছে, সেটাও মানছেন কোচ। লোবেরার মতে, এবার অল্প সময়ে আইএসএল হবে ফলে ভুল শুধরে নেওয়ার সময় কম। আগামী দু’বছর এএফসি প্রতিযোগিতা না খেললেও, দলের মোটিভেশনে কোনো খামতি হবে না কারণ আমাদের লক্ষ্য ট্রফি জেতা— ক্লাবের গৌরব বজায় রাখা।

মাঠের কৌশলে লিস্টন কোলাসোকে কোথায় ব্যবহার করবেন, তা নিয়ে রহস্য বজায় রাখলেও, বিশ্ব ফুটবলে নিজের পছন্দের নাম জানতে চাইলে লোবেরার উত্তর একেবারে স্পষ্ট—তাঁর কাছে মেসিই সেরা। সাফল্যের ধারা বজায় রাখার কঠিন চ্যালেঞ্জ নিয়ে আইএসএল অভিযান শুরু করবেন লোবেরা, সাফল্য দিলে সমর্থকদের কাছে হিরো, ব্যর্থ হলেই চাপের মাত্রা বহু গুণ বাড়বে।

Related articles

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...