Thursday, April 9, 2026

হাতে শ্রমিকদের রক্তের দাগ! মেঘালয়ে খনি-বিস্ফোরণে NPP সরকারকে নিশানা অভিষেকের

Date:

Share post:

মেঘালয়ে অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ বহু শ্রমিক। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার থাংস্কু গ্রামেক কয়লা খনিতে কয়লা তোলার সময় ডিনামাইট ব্যবহারের ফলে এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মেঘালয়ের NPP সরকারকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তীব্র কটাক্ষ করেন স্যোশাল মিডিয়ায় লেখেন, ​​“রাজ্যের ক্ষমতাসীন এনপিপি সরকারের হাতে শ্রমিকদের রক্তের দাগ লেগেছে।“

মেঘালয়ে (Meghalaya) ক্ষমতায় রয়েছে ন্যাশনল পিপলস পার্টি। তৃণমূল সেখানে প্রধান বিরোধীদল। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, ​​“মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন শ্রমিক নিহত হয়েছেন। প্রশাসনের দায়িত্বে যারা, এই অপরাধ তাদের উদাসীনতাকেই প্রকাশ করে।​​“ এর পরেই কনরাড সাংমার সরকারকে কাঠগড়ায় তুলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, ​​“দারিদ্র্য, শোষণ শ্রমিকদের মৃত্যুফাঁদে পড়তে বাধ্য করেছিল। রাজনৈতিক সুরক্ষা, প্রশাসনিক নীরবতা এবং দুর্নীতি ছাড়া অবৈধ খনন কাজ চালানো সম্ভব নয়। ​​রাজ্যের ক্ষমতাসীন এনপিপি সরকারের হাতে শ্রমিকদের রক্তের দাগ লেগেছে।​​“

দায়িত্বশীল বিরোধীদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, ​​“শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। খনি পরিচালক থেকে শুরু করে এই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত যাঁরা এই আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে শক্তিশালী করেছে, তাঁদের অবশ্যই চিহ্নিত করতে হবে, বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে।​​“
আরও খবরবিয়েবাড়িতে আপনেতাকে গুলি, পুলিশের এনকাউন্টারে খতম অভিযুক্ত!

Related articles

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...