Saturday, April 11, 2026

শুনানি আতঙ্ক: মুর্শিদাবাদে মৃত্যু বিএলও-র, অভিযোগের তিরে কমিশন

Date:

Share post:

নির্বাচন কমিশনের খামখেয়ালি এসআইআর-এর বলি রাজ্যের আরও এক মহিলা। এবার কমিশনের কাজের চাপে ও হঠকারী শুনানি প্রক্রিয়ার জেরে এক বিএলও-র (BLO) মৃত্যুর অভিযোগ মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ায়। পরিবারের অভিযোগ, গ্রামের বহু মানুষকে ডাকায় বিএলও হিসাবে আতঙ্কে ছিলেন মায়া মুখোপাধ্যায় নামে ওই বিএলও। বৃহস্পতিবার মধ্যরাতে তাঁর মৃত্যু হয়।

হরিহরপাড়ার শ্রীপুর গ্রামের বাসিন্দা মায়া মুখোপাধ্যায়। তিনি এমনিতেই অসুস্থ ছিলেন এসআইআরের কাজের চাপ শুরু হওয়ার পর থেকে। কিছুদিন আগে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। পরিবারের অভিযোগ ৫৮ বছরের মায়া স্মার্টফোন সম্পর্কেও তেমন অভিজ্ঞ ছিলেন না। এসআইআর-এর (SIR) কাজ করতে তিনি সমস্যায় পড়েছিলেন।

আরও পড়ুন : ‘ধর্ষক’কে সমর্থন বিজেপির মালব্যর! গ্রেফতার ‘ননসেন’, বিজেপির সমর্থনে কটাক্ষ তৃণমূলের

এসআইআর ফর্ম ফিলাপ চলাকালীন তাঁর অসুস্থতার প্রথম শুরু হয়। এরপর শুনানি (SIR hearing) শুরু হওয়াতে গ্রামের বহু মানুষ শুনানিতে ডাক পান। তাঁরা বিএলও-র (BLO) কাছে বারবার দরবার করছিলেন। সেই আতঙ্কে আবারও তিনি অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, নির্বাচন কমিশন (Election Commission) যেভাবে এই এসআইআর চালাচ্ছে, তার জন্য অসুস্থতা ও মৃত্যু বিএলও মায়া মুখোপাধ্যায়ের।

Related articles

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...