Friday, June 12, 2026

উনি কার ব্যাটা? শুভেন্দুকে পাল্টা খোঁচা কমল গুহর ‘গর্বিত পুত্রের’, সরগরম বিধানসভা

Date:

Share post:

বিধানসভার বাজেট অধিবেশন। আর সেখানে দুই বিধায়কের পিতৃদেবের নাম নিয়ে আকচাআকচি। শুক্রবার, সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ বিধানসভা (Assembly)। দুই বিধায়ক- শাসক ও বিরোধী শিবিরের। দু’জনের বাবা-ই দীর্ঘদিনের রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ছিলেন। একজন প্রয়াত রাজ্যের মন্ত্রী কমল গুহ (Kamol Guha)। অন্যজন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী (Shishir Adhikari)। তাঁদের দুই পুত্র উদয়ন গুহ (Udayan Guha) ও শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বেনজির বাগযুদ্ধ এদিন অধিবেশনে।

এদিন বাজেট বিতর্কের আলোচনায় ভাষণ দিচ্ছিলেন বিজেপি (BJP) বিধায়ক অশোক লাহিড়ী। সেখানে ওড়িশা সরকারের (Orissa Government) উন্নয়নের উদাহরণ তোলেন তিনি। পাল্টা আক্রমণ করে শাসকদল। মন্ত্রী উদায়ন গুহ বলেন, “ওরা তো বাঙালিদের মারছে। কিছু বলুন।” এর প্রতিবাদ করে বিরোধী শিবির। সেখান থেকে টিপ্পনি কাটেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উদয়নের উদ্দেশে বলেন, “আপনি তো আপনার বাবাকে চোর বলেছেন।”

এই কথার প্রতিবাদ করেন তৃণমূল (TMC) বিধায়করা। দুই পক্ষের গোলমালে সভা উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষকেই থামিয়ে অশোক লাহিড়ীকে বক্তৃতা শুরু করতে বলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

এরপরেই স্পিকারের অনুমতি নিয়ে উদয়ন গুহ (Udayan Guha) বলেন, “আমার বাবা কমল গুহ সাতবার বিধায়ক ছিলেন। ১৯ বছর মন্ত্রী ছিলেন। আমার বাবার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমি কিছু সমালোচনা করেছিলাম। কিন্তু শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিক, আমি আমার বাবাকে চোর বলেছি।” এরপরই খোঁচা দিয়ে উদয়ন বলেন, “আপনি তো শিশিরবাবুর ছেলে। কিন্তু নিজেকে বলেন মোদীর ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?”
আরও খবরশুনানি আতঙ্ক: মুর্শিদাবাদে মৃত্যু বিএলও-র, অভিযোগের তিরে কমিশন

এই মন্তব্যের পর বাজেটের অধিবেশনে তুমুল গোলমাল শুরু হয়ে যায়। শাসক-বিরোধী দুই শিবিরই একে অপরের দিকে আঙুল তুলে স্লোগান দিতে থাকেন। স্পিকার জানান, এই বিষয়ের কারও বক্তব্যই রেকর্ডে রাখা হচ্ছে না। তবে, বাবাদের নিয়ে বিধানসভায় বাগবিতণ্ডা নজিরবিহীন।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...