Thursday, April 9, 2026

১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, রবিবার যান চলাচলে কড়া নিয়ন্ত্রণ

Date:

Share post:

জরুরি মেরামতি ও পুনর্বাসন কাজের জন্য আগামী রবিবার বিদ্যাসাগর সেতুতে (Hoogly Bridge) ১২ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচল। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২য় হুগলি সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং প্রতিস্থাপনের কাজ করা হবে। নিরাপত্তাজনিত কারণেই এই সময় সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, ওই সময় যানবাহনকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী শহরের একাধিক প্রধান সড়ক ব্যবহার করতে বলা হয়েছে চালকদের। সাধারণ মানুষকে আগাম পরিকল্পনা করে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আরও পড়ুন: বিয়েবাড়িতে আপনেতাকে গুলি, পুলিশের এনকাউন্টারে খতম অভিযুক্ত!

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...