Saturday, March 21, 2026

ফাঁস তথ্য! এপস্টেইন যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল অনিল আম্বানির

Date:

Share post:

এবার যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল অনিল আম্বানির (Anil Ambani)! এর আগেই এক রিপোর্টেই সামনে এসেছে আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের (Jeffry Epstein) সঙ্গে যোগাযোগ ছিল শিল্পপতি অনিল আম্বানির। এবার এপস্টেইনের সঙ্গে যৌন কেচ্ছা সংক্রান্ত ব্যাপারে মোদি ঘনিষ্ঠ শিল্পপতির যোগ ছিল বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই তাঁদের কথোপকথনের একটি সংক্ষিপ্ত অংশ ফাঁস হয়েছে, যা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দু’জনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। তাঁরা সংক্ষিপ্ত মেসেজের মাধ্যমেই যোগাযোগ রাখতেন বলে জানা গিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই সময়ে অনিল আম্বানি ও এপস্টেইনের মধ্যে বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতি, ব্যবসা এবং নারী সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হত। শুধু তাই নয়, ব্যক্তিগতভাবে সাক্ষাতের পরিকল্পনাও করেছিলেন দু’জনে—এমন দাবিও করা হয়েছে। আরও পড়ুন: বামশাসিত কেরলে ভয়ঙ্কর অবস্থা! তোলাবাজির টাকা না পেয়ে স্পা কর্মীকে গণধর্ষণ

রিপোর্টে উল্লেখ করা চ্যাট অনুযায়ী, ২০১৭ সালের ৯ মার্চ অনিল আম্বানি এপস্টেইনকে জিজ্ঞাসা করেন, “আপনি কি পরামর্শ দিচ্ছেন?” উত্তরে এপস্টেইন লেখেন, “একজন লম্বা সুইডিশ ব্লন্ড মহিলা। সামনা সামনি দেখা হলে আরও আনন্দিত হবেন।” এর জবাবে অনিল আম্বানি বলেন, “ঠিক আছে। তাহলে ব্যবস্থা করুন।” অভিযোগ অনুযায়ী, ব্যক্তিগত সাক্ষাতের ইচ্ছাপ্রকাশের পরই এই কথোপকথন হয়।
তবে অনিল আম্বানি আদৌ এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কি না, বা কোনও তথাকথিত ‘গোপন’ পার্টিতে অংশ নিয়েছিলেন কি না—সে বিষয়ে নিশ্চিত প্রমাণ মেলেনি। তবুও, এপস্টেইনের অপরাধমূলক ইতিহাস এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ শিল্পপতির বিচক্ষণতা ও নৈতিক অবস্থান নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

Related articles

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...