Saturday, March 14, 2026

তাপমাত্রা নেমে রেকর্ড গড়ার পথে: ফেব্রুয়ারিতে জমজমাট উইকএন্ড

Date:

Share post:

মাঘের শীতে স্বস্তি বঙ্গে। ফেব্রুয়ারিতে গত তিনদিনে তাপমাত্রা যেভাবে কমছে তাতে নতুন রেকর্ড তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা রীতিমত পাল্লা দিচ্ছে উত্তরের সঙ্গে।

শুক্রবারের পরে ফের শনিবার সর্বনিম্ন তাপমাত্রায় পতন। শুক্রবার যেখানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমেছিল, সেখানে শনিবার তাপমাত্রা কমে ১৪ ডিগ্রি দাঁড়ালো। পাল্লা দিয়ে কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও (maximum temperature)। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি।

পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে ২০২১ সালে ফেব্রুয়ারির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪। যা এখনও পর্যন্ত রেকর্ড। ১ ফেব্রুয়ারি ২০১৯ সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ১২.৫ ডিগ্রি। তবে এবছর আরেকটু তাপমাত্রা কমলেই তা ছুঁয়ে ফেলবে ২০২০ সালের রেকর্ড (record fall) – ১৩ ডিগ্রি।

তবে কলকাতার থেকেই ঠাণ্ডায় পাল্লা দেওয়া শুরু করেছে দক্ষিণের অন্যান্য জেলা। শনিবার কল্যাণীর (Kalyani) তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। বীরভূমে শ্রীনিকেতনের (Sriniketan) তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে। এবছর ঠাণ্ডায় বারবার এই দুই শহর খবরে উঠে এসেছে। তাছাড়াও দক্ষিণের বসিরহাটের তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। কার্যত যা পাল্লা দিচ্ছে উত্তরের কালিম্পংয়ের সঙ্গে।

আরও পড়ুন : পাকিস্তানে মসজিদে হামলা ISIS-এর: দায় স্বীকার, স্বস্তি ভারতের

উত্তরের জেলাগুলিতে মাপমাত্রার শনিবার তেমন পরিবর্তন হয়নি। তবে পূর্বাভাস, আগামী দু-তিনদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও প্রায় একই পূর্বাভাস আবহাওয়া দফতরের। সেক্ষেত্রে দক্ষিণের জেলাগুলি ফেব্রুয়ারির সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছোঁয়ার পথে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...