Wednesday, June 10, 2026

বিধানসভায় বিতর্কিত মন্তব্য! অগ্নিমিত্রার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ নিয়ে উত্তপ্ত অধিবেশন

Date:

Share post:

সংখ্যালঘুদের নিয়ে ন্যাক্কারজনক মন্তব্যের জেরে শনিবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ বিধানসভায় (Assembly)। শুক্রবার, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ অর্থ বরাদ্দ নিয়ে নিন্দনীয় মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। শুক্রবার, বিধানসভার বাজেট অধিবেশনে অগ্নিমিত্রা অভিযোগ করেন, “এই সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে।”

সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ অর্থ বরাদ্দ নিয়ে অত্যন্ত নিন্দনীয় মন্তব্য করেন অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)। শুক্রবার, বিধানসভার বাজেট অধিবেশনে অগ্নিমিত্রা অভিযোগ করেন, “এই সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে।” তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সরাসরি বলেন, “সংখ্যালঘুরা (Minority) ক্রিমিনাল নয়। স্বাধীনতা আন্দোলনে আমরা প্রাণ দিয়েছি। অথচ আপনারা আমাদের ঘৃণা করেন।” তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হয় বিধানসভায়। অগ্নিমিত্রার অভিযোগ, “মাদ্রাসা পড়ার পরে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না কেউ? কেউ কেউ কেন ক্রিমিনাল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে?” এই মন্তব্যে তীব্র প্রতিবাদ করেন শাসক শিবিরের বিধায়করা। ফিরহাদ হাকিম তোপ দেগে বলেন, “সংখ্যালঘুরা ক্রিমিনাল নয়। স্বাধীনতা আন্দোলনে আমরা প্রাণ দিয়েছি। অথচ আপনারা আমাদের ঘৃণা করেন।” তাঁর এই বক্তব্যের পর উত্তেজনার পারদ আরও বাড়ে।
আরও খবরSIR হয়রানি মধ্যপ্রদেশে: গরীব বলে তালিকায় ‘মৃত’ মা-ছেলে! নথি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি

অগ্নিমিত্রার বিতর্কিত মন্তব্যকে ঘিরে শুক্রবারের পরে শনিবার উত্তপ্ত বিধানসভার অধিবেশন। বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিন্দাপ্রস্তাবের বিরোধিতায় হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। অধিবেশন থেকে ওয়াক আউট করে পদ্ম শিবির। বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর অভিযোগ, “আমাদের বিধায়ক তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিতে চেয়েছিলেন। স্পিকার তাঁকে বলতে বলেছিলেন। তিনি ব্যাখ্যাও দিয়েছিলেন। তারপরেও জোর করে শুধুমাত্র দু’জন সংখ্যালঘু বিধায়ক-মন্ত্রীর অনুরোধে তাঁদের তুষ্ট করতে বাধ্য হয়ে অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনেছে। সংখ্যাধিক্যের কারণে ওঁরা এই প্রস্তাব পাশ করবে। তাই বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের তরফ থেকে তীব্র নিন্দা করছি। অধিবেশন বয়কট করছি।”

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...