Wednesday, May 20, 2026

ব্যর্থতা পেরিয়ে সাফল্য! নেটে সারা দেশে সম্ভাব্য প্রথম হাওড়ার লোপামুদ্রা 

Date:

Share post:

বারবার হোঁচট খেয়েও লড়াইয়ের ময়দান ছাড়েননি। বরং নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। সেই জেদ আর নিষ্ঠাই শেষ পর্যন্ত সাফল্যের শিখরে পৌঁছে দিল লোপামুদ্রা জানাকে। জাতীয় স্তরের নেট (এনইটি) পরীক্ষায় জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জেআরএফ-এ সারা দেশের মধ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী। ৩০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ২৩২।

হাওড়ার শ্যামপুরের বাসিন্দা লোপামুদ্রার শিক্ষা জীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর ছিল স্পষ্ট। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাংলা বিভাগে স্নাতক স্তরে স্বর্ণপদক নিয়ে প্রথম হয়েছিলেন তিনি। এরপর স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু নেট পরীক্ষায় সাফল্যের পথটা প্রথম দিকে খুব একটা মসৃণ ছিল না। এর আগে পরপর দু’বার পরীক্ষায় বসেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি তিনি। তৃতীয় বারের চেষ্টায় সমস্ত বাধা অতিক্রম করে দেশসেরা হওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন তিনি।

লোপামুদ্রার মতে, কোনও অভিজ্ঞতাই বৃথা যায় না। তিনি বলেন, দু’বার সফল হতে না পেরে দমে যাইনি। বরং কেন হল না, তা নিয়ে কাটাছেঁড়া করেছি। সেই ভুলগুলো সংশোধন করেই নিজেকে তৈরি করেছি। তাঁর কথায়, পড়াশোনায় ধারাবাহিকতা থাকাটা ভীষণ জরুরি। সারা দিনরাত বই নিয়ে বসে না থাকলেও, আমি নিয়ম করে রোজ অল্প অল্প করে পড়েছি। কোনও বিরতি দিইনি। এই একাগ্রতাই আমাকে ফল দিয়েছে।

মেধাবী এই ছাত্রীর পড়াশোনার প্রতি ভালোবাসা ও গবেষণার মানসিকতা তৈরি হয়েছে পারিবারিকভাবেই। তাঁর মা সঞ্চিতা তরফদার জানা পেশায় স্কুল শিক্ষিকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক। বাবা কমল কান্তি জানা ফাইন আর্টসের পেশাদার শিল্পী। পড়াশোনার পাশাপাশি লোপামুদ্রা গানও ভালোবাসেন। তবে তাঁর আসল লক্ষ্য এখন রবীন্দ্রসাহিত্য নিয়ে উচ্চতর গবেষণা করা।

ভবিষ্যৎ পরীক্ষার্থীদের উদ্দেশে লোপামুদ্রার পরামর্শ, শুধুমাত্র চাকরির কথা ভেবে পড়াশোনা করলে প্রকৃত আনন্দ পাওয়া যায় না। যা পড়ছ, তা ভালোবেসে ও মন দিয়ে পড়া উচিত। বিষয়টির ওপর দখল থাকলে সাফল্য আর চাকরি নিজে থেকেই আসবে।

আরও পড়ুন – ৩ বছর না হলে আনা যাবে না অনাস্থা, গৃহীত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী বিল

_

_

_

_

_

Related articles

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...