Friday, March 20, 2026

সিলেবাস শেষ হয়নি! এক মাস পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা

Date:

Share post:

সিলেবাস শেষ না হওয়ায় বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক মাস পিছিয়ে গেল স্নাতক স্তরের তৃতীয় সেমিস্টারের থিওরি পরীক্ষা। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, আগামী ২৩ ফেব্রুয়ারির পরিবর্তে এই পরীক্ষা শুরু হবে ২৫ মার্চ থেকে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে একদিকে যেমন পড়ুয়ারা প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পেলেন, তেমনই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সূচি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

উপাচার্য আশুতোষ ঘোষ জানিয়েছেন, সিলেবাস শেষ না হওয়ার কারণেই পরীক্ষার দিনক্ষণ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় দেড়শোটি কলেজের লক্ষাধিক পড়ুয়া এই পরীক্ষায় বসতে চলেছেন। তবে থিওরি পরীক্ষা পিছিয়ে গেলেও প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষার সূচিতে কোনও বদল আনা হয়নি। আগের ঘোষণা মতোই ৬ মার্চ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার তারিখের পাশাপাশি ফর্ম পূরণের সময়সীমাও বাড়ানো হয়েছে। জানানো হয়েছে, ৩১ জানুয়ারির পরিবর্তে পরীক্ষার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম পূরণ করার সুযোগ পাবেন। একইসঙ্গে জানানো হয়েছে, তৃতীয় সেমিস্টারের ইন্টারন্যাল বা অভ্যন্তরীণ মূল্যায়ন শেষ করার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। অন্যদিকে, শুধু তৃতীয় সেমিস্টার নয়, প্রথম সেমিস্টারের পরীক্ষার নির্ঘণ্টও স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয়। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চের মধ্যে প্রথম সেমিস্টারের ইন্টারন্যাল পরীক্ষাগুলি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে যাওয়ায় পড়ুয়াদের একটি বড় অংশ স্বস্তি প্রকাশ করলেও, শিক্ষাবিদদের একাংশ মনে করছেন এর ফলে ফল প্রকাশ এবং পরবর্তী সেমিস্টারের পঠনপাঠনের সময় কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

আরও পড়ুন- ফাঁস তথ্য! এপস্টেইন যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল অনিল আম্বানির

_

_

_

_

_

_

_

Related articles

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...

বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের

প্রকল্প উদ্ভাবন করে বাংলা। পরে সেই প্রকল্পই সারা দেশ এমনকি কেন্দ্রের সরকারও অনুসরণ করে, এমনটার একাধিক উদাহরণ রয়েছে।...