Wednesday, May 20, 2026

রাজনীতির যোগ নেই! ‘পদ্মশ্রী’ প্রসেনজিতের বাড়িতে ফুল-মিষ্টি-উপহার নিয়ে সুকান্তরা

Date:

Share post:

সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। টলিউডে সংগঠন শূন্য। তার আগে বিশিষ্টজনেদের মন পেতে দোরে দোরে ঘুরছে বিজেপি। সেই কারণেই ‘পদ্মশ্রী’ সম্মান প্রাপ্তিতে শুভেচ্ছা জানাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) বাড়িতে ছুটলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সঙ্গে রাজ্য বিজেপির (BJP) সাংস্কৃতিক সেলে প্রধান অভিনেতা রুদ্রনীল ঘোষ।

চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য এবছর ‘পদ্মশ্রী’ সম্মান পাচ্ছেন টলিউডের ‘জেষ্ঠ্যপুত্র‘। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের তরফে সেই ঘোষণা করা হয়েছে। শনিবার তাঁর বালিগঞ্জের বাড়ি ‘উৎসব’-এ ফুলের তোড়া, মিষ্টি, উপহার-সহ হাজির হন সুকান্ত। প্রসেনজিৎকে উত্তরীয় পরিয়ে দেন। অভিনেতার হাতে তুলে দেন অযোধ্যার রামলালার প্রতিকৃতিও। বেশি  কিছুক্ষণ তাঁদের মধ্যে আলোচনা হয়।

তারকার বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত জানান, “প্রসেনজিৎদার বাড়িতে আসার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মসম্মান পেয়েছেন, আজ সেই জন্যেই তাঁকে শুভেচ্ছা এবং সংবর্ধনা জানাতে আমরা এখানে এসেছি।” তাঁর কথায়, “প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) বাংলা সিনেমার শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন। আর সেই অবদানের জন্যেই কেন্দ্রীয় সরকারের তরফে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে।”
আরও খবর‘বে-আইনি’ভাবে কলেজে ঢুকে হাঙ্গামা! আমির-অরিজিতের ভিডিও ডিলিট অধ্যক্ষের

তবে, রাজনৈতিক মহলের মতে, টলিউডে (Tollywood) বিজেপির সংগঠন তলানিতে ঠেকেছে। যেসব কুশীলবরা একসময় গেরুয়া শিবিরে ঘেঁষেছিলেন, তাঁদের অনেকেই এখন শাসকদলের মিছিল-মিটিং-এ প্রথমসারিতে। এই পরিস্থিতিতে বিনোদুনিয়ার আলো নিজেদের দিকে টানতে মরিয়ে বিজেপি শিবির। সেই কারণ টলিউডে ‘জেষ্ঠ্যপুত্র‘, ‘ইন্ডাস্ট্রি‘ বলে খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মন গলাতে হাজির সুকান্তরা।

Related articles

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...