'বে-আইনি'ভাবে কলেজে ঢুকে হাঙ্গামা! আমির-অরিজিতের ভিডিও ডিলিট অধ্যক্ষের

অরিজিৎ সিং-এর (Arijit Sing) চলচ্চিত্রে প্লে-ব্যাক থেকে সরার সিদ্ধান্তের পরেই আমির খানের (Amir Khan) মুম্বই থেকে ছুটে আসা নিয়ে চর্চার শেষ ছিল না। আম জনতা থেকে নেট জনতা সবাই আপ্লুত হয়েছিল আমির-অরিজিৎ জুটিতে। টানা তিন দিন বহরমপুরের এক নামী হোটেলে আস্তানা গেড়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। কখনও গায়কের বাড়ির ছাদে ঘুড়ি উড়িয়েছেন আবার কখনও ঘণ্টার পর ঘণ্টা অরিজিৎ-এর স্টুডিওতে সময় কাটিয়েছেন। কিন্তু এবার তাঁদেরই কীর্তিতে 'বে-আইনি' হাঙ্গামা করার অভিযোগ উঠলো।
Sponsored

অভিযোগ, মাঝরাতে অবৈধভাবে জিয়াগঞ্জের রানী ধান্য কুমারী কলেজে ঢোকেন এই দুই তারকা। আমির-অরিজিতের স্কুটির পর পর দশটি বাইক ঢোকে কলেজে। সেখানেই প্রায় দেড় ঘণ্টা ধরে ইন্ডোর গেমস হলে ব্যাডমিন্টন খেলেন তাঁরা। এছাড়াও, তাঁরা সেখানে শুটিং করেন বেশ কিছু সময় দাপিয়ে ঘুরে বেড়ান। তারপর অবশ্য তাঁরা ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যান। কিন্তু এই ঘটনায় সরব হয়েছেন কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দু'টো ভিডিও পোস্ট করেন যাতে দেখা যাচ্ছে আমির-অরিজিতের কীর্তিকলাপ। তবে বর্তমানে সেই পোস্ট দুটোর কোনও অস্তিত্ব নেই। আরও পড়ুন: সরকারি মেডিক্যাল কলেজে র্যাগিং-এর অভিযোগ! সাসপেন্ড ২ পড়ুয়া
সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট ডিলিট করে অধ্যক্ষ জানিয়েছেন, "পোস্ট দুটি ডিলিট করতে বাধ্য হলাম।" কিন্তু ঠিক কোন কারণে তিনি 'বাধ্য' হয়েছিলেন তার বিশদ ব্যাখ্যা তিনি দেননি। তবে অরিজিৎ ও আমির খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, "আমার প্রশ্ন এত রাতে এইভাবে কলেজের সঙ্গে কোনও কথা না বলে (অনুমতি দূরের কথা) ওঁরা এখানে সামাজিক বা ব্যক্তিগত কাজে নিশ্চিত আসেননি। বাণিজ্যিক উদ্দেশ্যেই এসেছিলেন এবং কলেজকে বিনা অনুমতিতে ব্যবহার করেছেন স্থানীয় নাইট গার্ডকে প্রভাবিত করে। বিখ্যাত মানুষ বলেই কি তারা সব করতে পারেন? সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কি এতটাই অবজ্ঞা করার মত বিষয়?" যদিও শনিবার এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে মন্তব্য করতে চাননি।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
2h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
15h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
16h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
16h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
16h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
16h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
18h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago
