Saturday, March 21, 2026

সুরজকুণ্ড মেলায় ভয়াবহ বিপর্যয়, দোলনা ভেঙে মৃত পুলিশ আধিকারিক, আহত ১৩

Date:

Share post:

ভয়ানক বিপর্যয় হরিয়ানার ফরিদাবাদের ঐতিহ্যবাহী সুরজকুণ্ড মেলায়। শনিবার মেলা প্রাঙ্গণে হঠাৎ ভেঙে পড়ল দোলনা, ‘সুনামি’। এদিনের এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মেলায় কর্তব্যরত এক পুলিশ ইন্সপেক্টরের। অন্তত ১৩ জন মানুষ গুরুতর আহত হয়েছেন। সূত্রের খবর, ঘটনার সময়ে রাইডটিতে বহু মানুষ ছিলেন। রাইড চলাকালীন হঠাৎ দোলনাটির একদিক ভেঙে নীচে পড়ে যায়। খবর পেয়ে উদ্ধারকাজে এগিয়ে যান পুলিশ ইন্সপেক্টর জগদীশ প্রসাদ। আহতদের বাঁচাতে গিয়ে তিনি নিজে গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।

আপাতত দুর্ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মেলা প্রাঙ্গণে পৌঁছন জেলাশাসক, হরিয়ানা পর্যটন দফতরের ম্যানেজিং ডিরেক্টর এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পরবর্তীতে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এদিন ঝোড়ো হাওয়ায় মেলার ফুড কোর্টের একটি গেট ভেঙে পড়েছিল বলে জানা গিয়েছে। দোলনা দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। স্বাভাবিকভাবেই এই বিপর্যয়ের পরে মেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন – বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতে ব্রাত্য শামি, পতন বিরাট-রোহিতদের, এক নজরে তালিকা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...