Sunday, March 1, 2026

সাফল্যের ধারা অব্যাহত ফুটবলেও, সর্বভারতীয় ট্রফি জয়ের দুয়ারে অ্যাডামাস ইউনিভার্সিটি

Date:

Share post:

ইতিহাস সৃষ্টির দুয়ারে অ্যাডামাস ইউনিভার্সিটি(Adamas University)। সোমবার অল ইন্ডিয়া ইন্টার-ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি(Adamas University) এবং কলকাতা বিশ্ববিদ্যালয়(University of Calcutta )। টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের হাতছানি অ্যাডামাসের সামনে।

ভারতীয় বিশ্ববিদ্যালয় ফুটবলের ইতিহাস ইতিহাস সৃষ্টির পথে অ্যাডামাস।  এই প্রথমবার দেশের সর্বোচ্চ স্তরের একটি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছে বাংলারই দুটি দল। সোমবার সকালে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির মাঠে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়।টানা দ্বিতীয়বার অ্যাডামাস ইউনিভার্সিটি  ট্রফি জিতলে তবে তা হবে বাংলার ফুটবলের ইতিহাসে এক বিরাট মাইলফলক।

এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে দেশের প্রায় চারশোরও বেশি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল। দীর্ঘ ও কঠিন বাছাইপর্ব এবং নকআউট পর্ব অতিক্রম করে শেষ পর্যন্ত ৩২টি দল জায়গা করে নিয়েছিল মূল পর্বে।  কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় সারা ভারতবর্ষের ৮ টি অঞ্চল থেকে ৪ টি করে বিশ্ববিদ্যালয় নিয়ে, মোট ৩২ টি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নেয়। কলকাতার সাইয়ের ২ টি মাঠ এবং হেরিটেজ বিশ্ববিদ্যালয়ের মাঠে গত ৩০ শে জানুয়ারি,

গ্রুপ পর্ব থেকে নক আউট নিজেদের শক্তি প্রমাণিত করেছে অ্যাডামাস।  নিজেদের ধারাবাহিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।শুধু পড়াশুনা নয় একই খেলার মাঠেও যে অ্যাডামাস কতটা শক্তিশালী তা বিগত বছরগুলিতে প্রমাণ হয়েছে, তাদের ট্রফি ক্যাবিনেটে আরও একটা শিল্ড রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামছে অ্যাডামাস।

শুধুমাত্র একটি ম্যাচ নয়, এই ফাইনাল আসলে বাংলার ফুটবলের গর্ব, আবেগ এবং ভবিষ্যৎ সম্ভাবনার প্রতীক। বিশেষ করে অ্যাডামাস ইউনিভার্সিটির জন্য এই ফাইনাল আরও তাৎপর্যপূর্ণ—কারণ তারা গতবারের চ্যাম্পিয়ন হিসেবেই এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল এবং এবারও ফাইনালে পৌঁছে নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে।

 

এটি শুধু একটি শিরোপা জয় নয়, বরং বাংলার মাটি থেকে উঠে এসে জাতীয় স্তরে ধারাবাহিক সাফল্যের এক শক্তিশালী বার্তা। বাংলার ফুটবলের সার্বিক উন্নতির লক্ষ্যে অ্যাডামস ইউনিভার্সিটি যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। নতুন প্রতিভাদের তুলে আনা তৃণমূল স্তরে ফুটবলের উন্নয়ন ঘটানোর পরিকল্পনাও নিয়েছে অ্যাডামাস।

spot_img

Related articles

কুরুচিকর মন্তব্য, সজলের বিরুদ্ধে মোদি-শাহের কাছে প্রতিবাদ পত্র সৌরভের

সোশ্যাল মিডিয়ায় তারকাদের আক্রমণ করাটা এবং তাদের নিয়ে কুরুচিকর ভাষায় মন্তব্য করাটা বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। শুধু...

আলবেনিয়াতে আটকে ভারতীয় কুস্তি দল, দুবাইতে দুর্ভোগ অব্যাহত সিন্ধুর

পশ্চিম এশিয়ার রাজনীতিতে সংকট তৈরি হয়েছে। ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। হামলা হচ্ছে...

দহন জ্বালায় কাটবে দোল! উত্তরে বৃষ্টি, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

রবিবাসরীয় বঙ্গে উত্তর থেকে দক্ষিণ বিপরীতমুখী খামখেয়ালী আবহাওয়া। ফাগুনের মাঝামাঝিতেই বৈশাখী গরমের আভাস মিলছে। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা...

উত্তপ্ত করাচি: খামেনেই-এর মৃত্যুর প্রতিবাদ মার্কিন দূতাবাসে হামলা, বাড়ছে মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই (Khamenei death protest) মৃত্যুর প্রতিবাদে বিশ্বের একাধিক দেশে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার...