Thursday, June 11, 2026

আইসিসির যুক্তির কাছে হার মানছে পিসিবি! ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান?

Date:

Share post:

আগামী রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং পাকিস্তানের(Ind vs Pak)। কিন্তু পাকিস্তান এই ম্যাচ না খেলার কথা ঘোষণা করেছে। যদিও কঠোর অবস্থান থেকে সরে এসে সুর নরম করছে পিসিবি। জট কাটার একটা আভাস পাওয়া যাচ্ছে।

রবিবার লাহোরে পিসিবি(PCB) কর্তাদের সঙ্গে আলোচনা করেন আইসিসির(ICC) দুই প্রতিনিধি ইমরান খোয়াজা ও মুবাশির উসমানি। খোয়াজা আইসিসি চেয়ারম্যান জয় শাহের সহকারী। তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে পুরো বিষয়টি নিয়ে পিসিবির সঙ্গে কথা বলার জন্য। পুরো বিষয়টির দিকে নজর রেখেছেন আইসিসির সিইও সংযোগ গুপ্ত। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, রবিবারের বৈঠকে  পাকিস্তানের পিছু হটার ইঙ্গিত পাওয়া গিয়েছে।

পিসিবি বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থাকে ই মেল-এর মাধ্যমে জানিয়েছে, পাকিস্তান সরকারের নির্দেশই কলম্বোয় ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফোর্স ম্যাজেউর-এর অর্থ হল, এমন কোনও অপ্রত্যাশিত ঘটনা, যা নিয়ন্ত্রণের বাইরে। এই অবস্থায় কোনও পক্ষ তাদের দায়িত্ব পালন থেকে অব্যাহতি পেতে পারে।

পাকিস্তান সরকার অনুমতি দেয়নি বলে ভারতের বিরুদ্ধে খেলা যাবে না, এটাই যুক্তি ছিল পিসিবি, কিন্তু আইসিসির কাছে এই যুক্তি ধোপে টেকেনি।পাকিস্তানের পালটা যুক্তি সাজিয়েছে আইসিসি। কারণ একটিমাত্র ম্যাচ খেলতে গিয়ে নিরাপত্তা সংকট হবে, সেটা খুবই দুর্বল যুক্তি। গোটা টুর্নামেন্ট শ্রীলঙ্কাতে খেলতে সমস্যা নেই, তাহলে একটা ম্যাচ নিয়ে অসুবিধা কেন?

তার উপর শ্রীলঙ্কার কূটনৈতিক চাপও পাকিস্তানের উপর রয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের সুর অনেক নরম।

Related articles

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...