Friday, May 22, 2026

তৃণমূল- বিজেপি সংঘর্ষের জেরে কুলতলিতে আহত ২

Date:

Share post:

সামনেই ২০২৬ বিধানসভা নির্বাচন। আর সেই রাজনৈতিক লড়াইয়ে সব দলই শুরু করে দিয়েছে প্রস্তুতি (TMC-BJP Conflict)। এর মধ্যে শনিবার কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিকিরহাট এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে দু’জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

তৃণমূলের পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েনের অভিযোগ, একটি কমন সভাস্থলে তৃণমূলের দলীয় পতাকা ঢেকে দেওয়া হয়। এলাকার বিভন্ন স্থানেও তৃণমূলের পতাকা ঢেকে বিজেপির পতাকা লাগান হচ্ছিল। তাতে প্রতিবাদ করাতেই তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় বিজেপির কর্মীরা। আরও পড়ুন: বাসকে ওভার টেক করতে গিয়ে রেড রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা

অন্যদিকে, বিজেপির দাবি শনিবার মৎস্যজীবীদের নিয়ে বিজেপি একটি সভার আয়োজন করেছিল। জয়নগর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উৎপল নস্কর অভিযোগ করেন, সভা চলাকালীন তৃণমূলের কিছু কর্মী সেখানে গিয়ে হামলা চালান। এতে বিজেপি কর্মী সুজিত সরকার গুরুতর আহত হন এবং তাঁকে কুলতলী থেকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানায়, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

Related articles

ISL: আগামী মরশুমে কোচ থাকবেন? ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অস্কার

ট্রেভর জেমস মর্গ্য়ান, কার্লোস কুয়াদ্রাত স্বপ্ন দেখিয়েছিলেন তবে লাল হলুদ সমর্থকদের স্বপ্নের সওদাগর অস্কার ব্রুজো(Oscar Bruzon)। আইএসএল জয়ী...

‘বিকশিত ভারত ২০৪৭’-কে সফল করুন, মন্ত্রিসভার বর্ষপূর্তির আগে বার্তা প্রধানমন্ত্রীর 

দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে এক যুগ অতিক্রান্ত, আগামী জুন মাসে তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি মোদী মন্ত্রিসভার।...

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...