Saturday, April 11, 2026

মেট্রোতে আত্মহত্যার চেষ্টা, ছুটির দিনে ব্যাহত পরিষেবা, সমস্যায় যাত্রীরা

Date:

Share post:

রবিবার সকালে মেট্রো(Metro) বিভ্রাট। ব্রিজি  স্টেশনে এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় ব্যাহত হল মেট্রো(Metro) চলাচল। মেট্রো সূত্রর খবর সকাল ১০ঃ৪৫ মিনিট নাগাদ ব্রিজি স্টেশনে এক ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। চালক তাঁকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ মেট্রো থামিয়ে দেন। কিন্তু ততক্ষণে গাড়ি কিছুটা এগিয়ে গিয়েছে।

ঘটনার পরই উদ্ধার কাজে নামেন মেট্রো কর্মীরা। পাওয়ার ব্লক করা হয় এবং লাইনে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে উদ্ধার কার্য শুরু হয় এর ফলে ব্যাহত হয় মেট্রো চলাচল। ব্রিজি থেকে ময়দান পর্যন্ত আপ এবং ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। যদিও দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল চালু রাখা হয়।

ছুটির দিনে এমনিতেই মেট্রো কম চলে তার ওপর এই ঘটনায় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ে। দীর্ঘক্ষন ব্রিজি স্টেশন বন্ধ রাখা হয়। যাত্রীরা অনেকেই ক্ষুব্ধ হয়ে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আসেন। বারবারই কলকাতা মেট্রোতে আত্মহত্যার চেষ্টা করায় বিভ্রাট দেখা দেয়, রবিবার এই ঘটনা আরও পুনরাবৃত্তি হল।

 

গত বৃহস্পতিবার রবীন্দ্র সরোবর স্টেশনের ডাউন লাইনে বৃহস্পতিবার বিকেল প্রায় ৪.৪৬ মিনিট নাগাদ এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয় মেট্রো কর্তৃপক্ষের তরফে।

ওই যাত্রীকে উদ্ধার করতে লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে সাময়িক পাওয়ার ব্লক করা হয় মেট্রোর তরফে। যে কারণে অফিস টাইমে সমস্যার মুখে পড়েন যাত্রীরা।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...