Sunday, March 22, 2026

বাসকে ওভার টেক করতে গিয়ে রেড রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা

Date:

Share post:

রেড রোডে ফোর্ট উইলিয়ামের সামনে পথদুর্ঘটনায় (Road Accident) আহত এক স্কুটিচালক। বাটানগর–ধর্মতলা রুটের একটি যাত্রীবাহী বাস ধর্মতলার দিকে যাওয়ার সময় একটি স্কুটারকে ধাক্কা মারে। বাসটিকে ওভারটেক করার সময় স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকার নীচে ঢুকে পড়ে।

স্কুটারে দু’ জনের মধ্যে একজন গুরুতর আহত হন। তাঁকে তৎক্ষণাৎ উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট বাসটিকে আটক করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বাসটিকে স্কুটি ওভারটেক করতে গিয়েই বাসের চাকার নীচে ঢুকে যায় স্কুটি। আরও পড়ুন: মোদির রাজ্যে দুধে ডিটারজেন্ট-ইউরিয়া! জানতে সময় লাগল ৫ বছর!

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেও রেড রোডে একটি গুরুতর দুর্ঘটনা ঘটে। সেবার কুয়াশাচ্ছন্ন অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই লরি রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় রেলিংয়ের একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং লরিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। লরিচালক গাড়ির ভিতরে আটকে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরির জানলা কেটে তাঁকে উদ্ধার করে।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...