Monday, March 23, 2026

শিশুকে ধর্ষণ করে খুন বিহারে: অপরাধী ছিনিয়ে নিতে রণক্ষেত্র দ্বারভাঙা

Date:

Share post:

বিহারের জঙ্গল রাজের অবসানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই প্রতিশ্রুতিতে বিহারের মানুষ ভোট দিয়েছিল বিজেপি নীতীশের (Nitish Kumar) জোটকে। নির্বাচনের চার মাস পেরোলেও যে বিহারে জঙ্গল রাজের এতটুকু অবসান হয়নি, প্রমাণ পেল দ্বারভাঙা (Darbhanga)। ছয় বছরের শিশুকেও নিরাপত্তা দিতে পারল না নীতীশ কুমার প্রশাসন। শিশুকে ধর্ষণ করে খুনের (rape nad murder) ঘটনায় রবিবার রণক্ষেত্র দ্বারভাঙা।

বিহারের দাঁড়ভাঙায় এক ছয় বছরের শিশু শনিবার সন্ধ্যায় নিখোঁজ হয়ে যায়। শনিবার অনেক রাতে একটি পুকুরের ধারে তার মৃতদেহ উদ্ধার হয়। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। রবিবার ভোর রাতে অভিযুক্তকে গ্রেফতার করে দ্বারভাঙা পুলিশ।

নারী ও শিশুদের নিরাপত্তার দাবি জানিয়ে আসা বিহারের বাসিন্দারা গ্রেফতারিতে সন্তুষ্ট হয় না। যে শিশুকে ধর্ষণ করে খুন করা হয় তার দুই সঙ্গী পালাতে পেরেছিল। তাদের সূত্রে পুলিশে অভিযোগ দানের করা হলেও প্রাণ বাঁচেনি ছয় বছরের শিশুর। ফলে গ্রেফতারির পর গ্রামবাসীরা অপরাধীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রবিবার প্রবল বিক্ষোভ শুরু হয় দ্বারভাঙা (Darbhanga) শহরে।

বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় পুলিশ অপরাধীকে নিয়ে যেতে পারে।

আরও পড়ুন : নাম না বদলালে খারাপ চেহারা দেখবে: এবার মনোজ বাজপায়ির সিনেমাকে হুঁশিয়ারি

এই ঘটনায় ইতিমধ্যে নমুনা সংগ্রহের কাজ করেছে ফরেনসিক দল। দ্রুত বিচারের প্রত্যাশা দিয়েছে দ্বারভাঙা পুলিশ। যদিও বিহারের বাসিন্দারা এই ঘটনার পর নতুন করে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...