কাজ, অর্থ আর শিক্ষার দিক থেকে কার ভাগ্যে কতটা আলো, তা জেনে নিন একটু অন্যরকম ছন্দে লেখা আজকের রাশিফল।


মেষ: পরিশ্রমের মূল্য আজ হাতেনাতে পাবেন। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। পড়াশোনায় মনোযোগ দিলে সাফল্য নিশ্চিত।


বৃষ: কর্মভাগ্য অনুকূলে, আয়ের পথও খুলবে। গবেষণা বা বিজ্ঞানের কাজে যুক্তদের জন্য দিনটি বিশেষ শুভ।


মিথুন: কিছু অপূর্ণ আশা মন খারাপ করতে পারে। তবু কর্মক্ষেত্রে গতি বজায় থাকবে। অর্থাগমের সম্ভাবনা উজ্জ্বল।


কর্কট: নিজের উদ্যোগেই সাফল্যের চাবিকাঠি। আর্থিক উন্নতি ও শিক্ষাক্ষেত্রে বড় অগ্রগতির ইঙ্গিত।


সিংহ: দলগত বা সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়বে। প্রতিদ্বন্দ্বীরা পিছিয়ে পড়বে। তবে শরীরের যত্ন নিতে ভুলবেন না।


কন্যা: বাধা এলেও থামবেন না— অগ্রগতি নিশ্চিত। বিজ্ঞানচর্চা বা বিশ্লেষণধর্মী কাজে সাফল্য। সেলস বা মার্কেটিং পেশায় লাভজনক দিন।

তুলা: একাধিক দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কাজ ধীর গতিতে এগোলেও ফল মিলবে। দাম্পত্য জীবনে কথাবার্তায় সংযম রাখুন।


বৃশ্চিক: পেশাগত সাফল্য ও সম্মান বাড়বে। প্রতিরক্ষা বা পুলিশ বিভাগে কর্মরতদের জন্য উন্নতির সুযোগ। পড়ুয়াদের জন্যও শুভ সময়।


ধনু: বাড়িতে আনন্দের পরিবেশ বা কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি হলেও খরচ বাড়বে— হিসেব রাখুন।

মকর: কিছু বাধা এলেও বড় লক্ষ্য অর্জনের সম্ভাবনা আছে, বিশেষ করে উচ্চশিক্ষায়। নির্মাণ বা চুক্তিভিত্তিক কাজে স্থায়িত্ব আসতে পারে।

কুম্ভ: প্রযুক্তি বা গবেষণামূলক কাজে সাফল্যের ঝলক। ব্যবসায় লাভ ও আয় বৃদ্ধি মন ভালো রাখবে।

মীন: অর্থভাগ্য সুপ্রসন্ন। চিকিৎসক বা আইন পেশায় যুক্তদের কর্মক্ষেত্রে উন্নতি। তবে মনের অস্থিরতা নিয়ন্ত্রণে রাখা জরুরি।
আরও পড়ুন – সংসদে বাংলার বঞ্চনার তথ্য পেশ: সোমবার বাজেট বক্তৃতা অভিষেকের

