Saturday, April 11, 2026

ফের কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

Date:

Share post:

কানাডার (Canada) ব্র্যাম্পটন শহরে ফের খুন হলেন এক ভারতীয় বংশোদ্ভূত যুবক। সোমবার বিকেলে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারান চন্দন কুমার রাজা নন্দকুমার নামে এক যুবক। পুলিশ সূত্র জানিয়েছে, নিজের গাড়িতে থাকা অবস্থাতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় চন্দন কুমারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি টার্গেট কিলিং হতে পারে। তবে কী কারণে এই খুন, কিংবা ঘটনার নেপথ্যে কারা জড়িত—তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নিহত যুবকের পরিবার ও কানাডায় থাকা ভারতীয় কমিউনিটির মধ্যে গভীর শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। আরও পড়ুন: রাজমিস্ত্রির মৃত্যু ঘিরে রণক্ষেত্র শাসন! ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে কানাডায় একাধিক ভারতীয় বংশোদ্ভূত নাগরিকের উপর হামলা ও খুনের ঘটনা সামনে এসেছে। ব্র্যাম্পটনের এই সাম্প্রতিক হত্যাকাণ্ড ফের একবার প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...