Friday, June 12, 2026

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে তিন শর্তে সুর নরম পিসিবির

Date:

Share post:

সময় যত এগোচ্ছে ততই সুর নরম করছে পাকিস্তান(Pakistan)। এবার টি২০ বিশ্বকাপে(T20 World Cup) ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য আইসিসিকে(ICC) তিনটি শর্ত দিল পাক ক্রিকেট বোর্ড।

আগামী রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ম্যাচে সূচি অনুসারে মুখমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। কিন্তু পাকিস্তান সরকারের চাপে এই ম্যাচে মাঠে না নামার কথা জানিয়েছে পিসিবি(PCB)। কিন্তু মেগা ম্যাচ না হলে বিশ্বকাপের জৌলুস কমে যাবে। এই পরিস্থিতিতে নরমে গরমে পাকিস্তানকে রাজি করানোর কৌশল নিয়েছে আইসিসি।

আইসিসি’র প্রতিনিধি হিসাবে লাহোরে গিয়েছিলেন ইমরান খোয়াজা এবং মোবাশির উসমানি। খোয়াজা হলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহের সহকারী

রবিবার লাহোরে পিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন আইসিসির প্রতিনিধিরা। সেখানে বেশ কিছু শর্ত দিয়েছে পাকিস্তান। ক্রিকবাজে তথ্য অনুসারে, আইসিসির কাছে রাজস্ব বৃদ্ধির দাবি জানিয়েছে পিসিবি, পাশাপাশি দুই দেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালু করতে হবে। দিল্লি ইসলামাবাদের কূটনৈতিক জটিলতার কারণে দীর্ঘ দিন ধরে বন্ধ ভারত পাক ক্রিকেট সিরিজ। এবার সেটা পুনরায় চালু করার জন্য দাবি তুলেছে পিসিবি।

১৫ তারিখে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে প্রস্তুত পাকিস্তান — তবে তাদের শর্ত মানতে হবে,ভারতের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ + ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করার দাবি জানিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

এখানেই শেষ নয় , ভারত পাক ম্যাচ করমর্দন চালু করতে হবে। এশিয়া কাপ থেকেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে করমর্দন বন্ধ করে দিয়েছেন ভারতীয় দলের সদস্যরা। সেই ধারা বজায় আছে বয়স ভিত্তিক দলের খেলায়। পিসিবি চাইছে ভারত পাকিস্তান ম্যাচে সৌজন্য বজায় থাকুক।

তবে আইসিসি এই শর্ত মানবে কিনা তা এখনও পষ্ট নয় কারণ রাজস্ব বৃদ্ধি বাদ দিলে বাকি শর্ত গুলো বিসিসিআই এবং ভারত সরকারের অধীনে। আইসিসি’র কাছে ৪৫০০ টাকা শাস্তির আশঙ্কা, ক্রিকেটদুনিয়ায় একঘরে হয়ে যাওয়ার মতো প্রবল চাপের কাছে শেষমেশ সুর নরম করেছে পিসিবি।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...