Sunday, April 12, 2026

রাজমিস্ত্রির মৃত্যু ঘিরে রণক্ষেত্র শাসন! ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

Date:

Share post:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক রাজমিস্ত্রির (Shashon Violence)! সোমবার এই ঘটনার পর থেকেই বিক্ষোভের জেরে কার্যত রণক্ষেত্রের রূপ নিয়েছে উত্তর ২৪ পরগণার শাসন। বিদ্যুৎস্পৃষ্ট রাজমিস্ত্রির মরদেহ নিয়ে ক্ষতিপূরণের দাবি করতে থাকে পরিবারের লোকজন ও স্থানীয়রা। রাস্তা আটকে রেখে চলতে থাকে বিক্ষোভ। যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করতেই হিতে বিপরীত হয়।

ঘটনাটি শাসনের গোলাবাড়ির দাদপুর এলাকার। বিদ্যুৎস্পৃষ্ট রাজমিস্ত্রির নাম সইফুল ইসলাম। সোমবার সইফুল যে বাড়িতে কাজ করছিলেন তার উপরেই ছিল ৩৩০০০ ভোল্টের বিদ্যুৎবাহী তার। নিয়ম না মেনে নির্মাণ হওয়ার ফলে ছাদের থেকে মাত্র ৩ ফুট উপর দিয়ে গিয়েছে তার। স্থানীয়দের অভিযোগ, বাড়ির মালিক জোর করে কাজ করাচ্ছিলেন রাজমিস্ত্রিকে দিয়ে। এদিন কাজের জায়গার ঠিক উপরে থাকা বিদ্যুৎবাহী তারে হাত লেগে প্রবল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সইফুল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: কলকাতায় আয়কর দফতরের হানা! জৈব সার ব্যবসায়ীর বাড়ি-অফিসে তল্লাশি

শাস্তির দাবিতে বিক্ষোভ চরমে পৌঁছলে বারাসত জেলা পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ সরাতে সামান্য লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। অভিযুক্তদের শনাক্ত করে ধরার জন্য এলাকায় তল্লাশি শুরু করেছে বারাসত জেলা পুলিশ।এলাকাবাসীর দাবি যতক্ষণ না এর সুরাহা মিলবে ততক্ষণ দেহ তুলতে দেবে না । ঘটনাস্থলে শাসন থানার পুলিশ গিয়ে তারা দ্রুত বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুলিশের আশ্বাসে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...