Sunday, April 12, 2026

তাপমাত্রা বাড়লেও থামছে না শীতের স্পেল: এখনও শীত উপভোগের পূর্বাভাস

Date:

Share post:

ফেব্রুয়ারির শুরু থেকে নতুন করে শীতের আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে শীত বিদায় নিতে এমনিতেই কিছুটা দেরি হয়। এবছর দক্ষিণবঙ্গেও তেমনই আবহাওয়া অন্তত আরো দুদিন জারি থাকবে বলেই পূর্বাভাস (forecast) আবহাওয়া দফতরের।

কলকাতার তাপমাত্রা শনিবার নেমেছিল ১৪ ডিগ্রিতে। রবিবার সামান্য বৃদ্ধি হলেও স্বাভাবিকের চেয়ে কম ছিল সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature)। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮। তা সত্ত্বেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে।

বাংলাদেশে একটি ঘূর্ণাবর্তের অবস্থানের জন্য কিছু জেলায় মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না এই দুইদিনে। তবে কয়েকটি জেলায় মেঘলা (cloudy) আকাশ থাকতে পারে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন : মদ্যপ অবস্থায় পুলিশকে মারধর! হাড়োয়ায় গ্রেফতার ৫

উত্তরের জেলাগুলিতেও সপ্তাহের শেষে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। সপ্তাহ শেষে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে সমতলের জেলাগুলিতে। তবে উত্তরের জেলাগুলি কুয়াশার (fog) দাপট থাকবে প্রবল।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...