Sunday, April 12, 2026

বিজেপিশাসিত রাজ্যে ‘দুর্নীতির জেরে’ আত্মহত্যা কনস্টেবলের!

Date:

Share post:

বিজেপিশাসিত মধ্য প্রদেশে (Madhy Pradesh BJP ruled state) ভয়ঙ্কর দুর্নীতির জেরে আত্মহত্যা হেড কনস্টেবলের! ক্ষমতায় আসার পর থেকে যে বিজেপি দেশটাকে একটু একটু করে দুর্নীতির (police corruption) দিকে ঠেলে দিচ্ছে তার ফের প্রমাণ মিলল। অভিযোগ, মধ্য প্রদেশের নিমুচ জেলার কানাওয়াটি পুলিশ লাইনে দুর্নীতি আর সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন হেড কনস্টেবল হোশিয়ার সিং আহির(৫০)। তাঁর জামার পকেট থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোট। তাতেও ঘুষ, দুর্নীতি, হেনস্থার অভিযোগ তলা হয়েছে।

হোশিয়ার সিং হরিয়ানার বাসিন্দা। কর্মরত ছিলেন কানাওয়াটি পুলিশ লাইনে। শারীরিক অসুস্থতার জন্য দিন পাঁচেক ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন তিনি। সোমবার কাজে ফেরার আগেই রবিবার আচমকাই নিমুচ জেলার পুলিশ কন্ট্রোল রুমে চলে আসেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি পকেট থেকে বিষের শিশি বার করে খেয়ে নেন। তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। সঙ্গে সঙ্গে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় কনস্টেবলের। তাঁর জামার পকেট থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। তাতে তিনি অভিযোগ তুলেছেন গোটা ব্যবস্থার উপরে, “ব্যবস্থায় মরচে ধরেছে। যারা ঘুষ দেয়, তারাই সুবিধা পায়। সৎ কর্মীদের হয়রানি করা হয়।” নোটে কয়েকজন পুলিশ কর্তার নামও উল্লেখ করেছেন তিনি। আরও পড়ুন: ৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ! চাঞ্চল্য হাড়োয়ায়

মৃতের পরিবারের অভিযোগ, ময়নাতদন্তের পরে স্বামীর মৃতদেহের পাশে থাকতে দেওয়া হয়নি। এমনকি মোবাইলও সরিয়ে ফেলা হয়েছে। তাঁর মেয়ের অভিযোগ “বাবার চারবার অস্ত্রোপচার হয়েছিল। তারপরেও ভারী কাজ দেওয়া হতো। মানসিক চাপ বেড়েই চলছিল দিন দিন। বাবা চলেই গেল।”

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...