Saturday, June 13, 2026

টলিউড শিল্পীদের বন্ধ হয়ে যাওয়া মেডিক্লেম চালুর পথে আটিস্ট ফোরাম!

Date:

Share post:

আর্টিস্ট ফোরামের বার্ষিক নির্বাচন (Artist Forum Election)শেষ হতেই এবার টলিউড শিল্পীদের বন্ধ হয়ে যাওয়া মেডিক্লেম ( Artist Mediclaim)চালুর কাজ এক ধাপ এগিয়ে গেল। ফোরামের ভোটে নবনির্বাচিত কোষাধ্যক্ষ হয়েছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্য়ায় (Basabdutta Chatterjee)। এই প্রথম ইন্ডাস্ট্রির গুরুদায়িত্ব পেয়ে প্রথমেই মেডিক্লেম সংক্রান্ত কাজে হাত দিতে চান অভিনেত্রী। বাসবদত্তা জানান, “আগে টলিউডের শিল্পীদের জন্য মেডিক্লেম ছিল। কিন্তু দীর্ঘদিন সেটা বন্ধ। পুরনায় সেই প্রকল্প চালু করার ইচ্ছে রয়েছে।” এই পদে বাসবদত্তাকে সহযোগিতা করবেন অভিনেতা দিগন্ত বাগচী।

টলিউড শিল্পীদের ভালো – মন্দের দিকে সবসময় নজর রাখে আর্টিস্ট ফোরাম। এবছরের বার্ষিক নির্বাচনে কোনও পদে নেই টলিপাড়ার দুই সুপারস্টার দেব এবং জিৎ। সভাপতি পদে রঞ্জিত মল্লিক, সহ-সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বাসবদত্তা নতুন দায়িত্ব পেয়ে মন দিয়ে কাজ করতে চান। তাঁর কথায়, “খুব সহজে এই পদ আমার কাছে আসেনি। প্রার্থী হিসেবে নাম জমা দিয়েছিলাম। সোমবার ভোর সাড়ে তিনটেয় গণনা শুরু হয়েছিল। দেখে মনে হল যেন আসন্ন বিধানসভা ভোটের গণনা চলছে! যা যা করব, তার সবটাই ফোরামের বর্ষীয়ান শিল্পীদের সঙ্গে আলোচনা করে নেব।” তবে মেডিক্লেম চালু হলে তা যে আদতে শিল্পীদের উপকারেই লাগবে তা বলাইবাহুল্য।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...