Tuesday, April 14, 2026

থাইল্যান্ডের স্কুলেও বন্দুকবাজের হামলা, আটক ১৮ বছরের তরুণ

Date:

Share post:

কানাডার (Canada) ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার স্কুলে বন্দুকবাজের আতঙ্ক ছড়িয়ে পড়ল থাইল্যান্ডে (Thailand)। বুধবার দক্ষিণ থাইল্যান্ডের হ্যাট ইয়াই (Hat Yai) জেলার একটি স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় ১৮ বছরের তরুণ। ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকসহ মোট তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে দ্রুত পুলিশের হস্তক্ষেপে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে স্কুলটি।

সংবাদ সংস্থার সূত্রে খবর, হামলাকারী আচমকাই স্কুল চত্বরে ঢুকে পড়ে এবং উপস্থিত পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের পণবন্দি করে ফেলে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুলে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় থাইল্যান্ডের পুলিশ। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং সমস্ত পণবন্দিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থাইল্যান্ড (Thailand) পুলিশের ডেপুটি সুপার (Deputy Super) উইচিয়ান সবুন এক সংবাদ মাধ্যমকে জানান, “অভিযুক্ত এখন পুলিশের হেফাজতে রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।”

অন্যদিকে, একই দিনে কানাডার টাম্বলার রিজ (Tumbler Ridge) এলাকার একটি স্কুলে ঘটে আরও ভয়াবহ ঘটনা। ক্লাস চলাকালীন স্কুলে ঢুকে পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী। এই হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৫ জন। পুলিশের পাল্টা অভিযানে ওই আততায়ীর মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...