Friday, June 19, 2026

বক্স অফিসে ‘মর্দানি’র দাপট নিয়ে কালীঘাটে ‘বলিউড কুইন’ রানি! সঙ্গে দেবশ্রী

Date:

Share post:

বর্তমানে বলিউডের (Bollywood) সর্বত্রই এখন চর্চার কেন্দ্রে রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) ও তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মর্দানি ৩’ (Mardani 3)। তাঁর কেরিয়ারের ৩০ বছর পূর্তিতে সদ্য মুক্তি পেয়েছে এই ছবি। নারীপাচার আর নারী নির্যাতনের বিরুদ্ধে পর্দার সেই লড়াকু মেজাজ এবার বাস্তব জীবনেও ধরা পড়ল খাস কলকাতায়। বক্স অফিসে ‘বর্ডার ২’ (Border 2)-এর মতো হেভিওয়েট ছবির সঙ্গে টক্কর দিয়েও নিজের জমি শক্ত রেখেছে রানির ছবি। আর সেই সাফল্যের আনন্দ ভাগ করে নিতেই মুম্বই থেকে  এসে সোজা কালীঘাটে (Kalighat) পুজো দিলেন অভিনেত্রী। 

কলকাতায় পা দিয়েই দেরি করেননি রানি। সঙ্গে ছিলেন তাঁর মাসি অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। দুই প্রজন্মের দুই শক্তিশালী অভিনেত্রীকে একসঙ্গে দেখে কালীঘাট চত্বরে তখন অনুরাগীদের উপচে পড়া ভিড়। 

এদিন, রানির (Rani Mukherjee) পরনে ছিল লাল রঙের চেক শাড়ি আর চোখে রোদচশমা। ট্র্যাডিশনাল লুকের সঙ্গে সেই চেনা হাসিতেই মাত করলেন অনুরাগীদের। মাসি দেবশ্রী রায় ধরা দিলেন সাবেকি লালপাড় সাদা গরদের শাড়িতে। পুজোর উপচারের ফাঁকেই মাসি-বোনঝিকে দেখা গেল গভীর আড্ডায়। শুটিংয়ের ব্যস্ততা দূরে সরিয়ে বাড়ির মেয়ের মতো খোশগল্পে মেতে উঠলেন বলিউডের ‘ক্যুইন’। 

নারীশক্তির অপমানের বিরুদ্ধে আওয়াজ তুলে এবারও পর্দায় দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে নজর কেড়েছেন রানি। ছবিটি কেবল বিনোদন নয়, সমাজকে এক কড়া বার্তাও দিয়েছে। যদিও বক্স অফিসে সানি দেওলের (Sunny Deol) ‘বর্ডার ২’-এর দাপট খানিকটা বেশি, কিন্তু বিষয়বস্তুর গুণে ‘মর্দানি ৩’ সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে সফল। “যে দেশে নারীকে দেবী রূপে পুজো করা হয়, সেখানে নারীর উপর অত্যাচার কেন?”— ছবির এই জ্বলন্ত প্রশ্নই এখন সিনেমাহল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাফল্যের এই আবহে কালীঘাটে মায়ের আশীর্বাদ নেওয়া যেন রানির পক্ষ থেকে নারীশক্তিরই এক উদযাপন।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...