Monday, April 13, 2026

পোল্ট্রি শিল্পে নয়া দিশা: বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু দ্বাদশ আন্তর্জাতিক মেলা

Date:

Share post:

পূর্ব ভারতের বৃহত্তম পোল্ট্রি উৎসবের ঢাকে কাঠি পড়ল তিলোত্তমায়। মঙ্গলবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উদ্বোধন হল দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক পোল্ট্রি মেলা ২০২৬-এর। ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এই মেলায় অংশ নিচ্ছে দেশ-বিদেশের কয়েক’শ সংস্থা। অত্যাধুনিক প্রযুক্তি এবং পোল্ট্রি শিল্পের আধুনিকীকরণের লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, পোল্ট্রি ফেডারেশনের প্রধান মদনমোহন মাইতি-সহ শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। উদ্বোধকের ভাষণে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে পোল্ট্রি শিল্পের অবদান অনস্বীকার্য। এই ধরনের আন্তর্জাতিক মেলা প্রান্তিক খামারিদের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটাবে।”

বিশ্ব বাংলা এক্সজিবিশন সেন্টারের সুবিশাল চত্বরে আয়োজিত এই মেলায় মূলত লেয়ার পোল্ট্রি, ব্রিডার, হ্যাচারি, পোল্ট্রি ফিড এবং পশু চিকিৎসার আধুনিক সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে। এ ছাড়াও মুরগির ওষুধ, ঘর পরিষ্কারের উন্নত যন্ত্র এবং পোল্ট্রি বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলাদা আলাদা স্টল রয়েছে। উদ্যোক্তাদের দাবি, কেবল ব্যবসাই নয়, জ্ঞান আদান-প্রদান এবং পোল্ট্রি স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে এটি ভারতের অন্যতম সেরা মঞ্চ। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে কেবল বড় বড় ইনটিগ্রেটর সংস্থা নয়, ভিড় জমাচ্ছেন সাধারণ খামারি এবং ফিড এজেন্টরাও। বর্তমান সময়ের পোল্ট্রি শিল্পের চ্যালেঞ্জ এবং নতুন সুযোগগুলি নিয়ে আলোচনার জন্য মেলা প্রাঙ্গণে বেশ কিছু সেমিনারেরও ব্যবস্থা করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত চলা এই মেলাটি পোল্ট্রি জগতের গবেষক ও ব্যবসায়ীদের জন্য নেটওয়ার্কিংয়ের এক বড় সুযোগ তৈরি করে দেবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- সহায়িকার নামে কি ‘মগজধোলাই’? নিজের ছবি লাগানো কোশ্চেন-ব্যাঙ্ক বিলি ত্রিপুরার মন্ত্রীর

_

_

_

_

_

_

_

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...