Monday, June 15, 2026

বাংলায় কথা বলায় মহারাষ্ট্রে খুন পুরুলিয়ার শ্রমিকের! অপরাধীদের দ্রুত গ্রেফতার-দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলা এবং বাঙালি হওয়ার ‘অপরাধে’ একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিক খুন। প্রথমে অত্যাচার এবং পরে হত্যা। এবার মহারাষ্ট্রে পুরুলিয়ার বাসিন্দা সুখেন মাহাতো খুনে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। পুনের ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বর্বরোচিত হত্যাকাণ্ডে তিনি মর্মাহত, ক্ষুব্ধ এবং ব্যথিত।

সমস্ত বাংলার পরিযায়ী শ্রমিকের পাশে আছে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুখেন মাহাতো খুনে তীব্র নিন্দা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,”এটি একটি ঘৃণামূলক অপরাধের চেয়ে কম কিছু নয়। একজন যুবককে তার ভাষা, পরিচয়, শিকড়ের জন্য নির্যাতন করা হল এবং হত্যা করা হল। পরিযায়ীদের প্রতি ঘৃণাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা এবং নিরপরাধদের লক্ষ্যবস্তুতে পরিণত করা।

আমি অবিলম্বে অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং সুখেনের পরিবারের কাছে, আমি বলছি যে এই অকল্পনীয় শোকের মুহূর্তে বাংলা আপনার পাশে আছে। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সবরকম প্রচেষ্টাই করা হবে।”

মহারাষ্ট্র-সহ বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ উঠে এসেছে। গত মাসেও মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের এক শ্রমিককে খুনের অভিযোগ উঠেছিল। ওই ঘটনার ক্ষেত্রে বাংলায় কথা বলার কারণেই তাঁর উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছিল। এ বার সেই একই অভিযোগ উঠে এল। মহারাষ্ট্রের পুনেতে কাজ করতেন মৃত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো (৩১)। তাঁর বাড়ি পুরুলিয়ার তুমড়াশোলের বাঁধডিতে। নিহত ওই পরিযায়ী শ্রমিক তাঁর দাদা তুলসিরাম মাহাতোর সঙ্গেই একই গাড়ির পার্টস তৈরির কোম্পানিতে কাজ করতেন। তাঁর ছোট ভাই কাজ করতেন একটি ওয়েল্ডিং কারখানায়। অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলাতেই রাজ্যের পিছিয়ে পড়া কুড়মি জনজাতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে পুনেতে।

Related articles

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...

ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক...