Wednesday, March 25, 2026

‘পদাতিক কবি’ সুভাষের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, প্রাবন্ধিক, সমাজকর্মী সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিনে (Subhash Mukhopadhyay Birth Anniversary) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘পদাতিক কবি’র জন্মবার্ষিকীতে তিনি লেখেন, ‘বাংলা সাহিত্যের অগ্রগণ্য কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।সুভাষদা ছিলেন আমার অভিভাবকতুল্য।আমার লড়াইয়ের দিনে তাঁর স্নেহ, সমর্থন ও আশীর্বাদ আমি পেয়েছি – এ আমার পরম সৌভাগ্য। তাঁর স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।’

বৃহস্পতিবার কবি সুভাষের জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে প্রাবন্ধিককে সম্মান জানিয়ে রাজ্য সরকারের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে সেই বিষয়টিও তুলে ধরেন। উল্লেখ করেন পদাতিক এক্সপ্রেস ট্রেন চালুর কথাও।

একদিকে রাজনৈতিক সচেতনতা আর প্রতিবাদী কবিতা, অন্যদিকে সাধারণ মানুষের কথা নিজের কলমে ফুটিয়ে তুলতে পেরেছিলেন সুভাষ মুখোপাধ্যায়। ১৯১৯ সালের ১২ ফেব্রুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে কবির জন্ম। গদ্যকার, ছড়াকার, অনুবাদক এবং ভ্রমণকাহিনী রচয়িতা হিসেবেও তিনি জনপ্রিয় ছিলেন।১৯৬৪ সালে সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার, এবং ১৯৯১ সালে জ্ঞানপীঠ পুরস্কার পান। বাংলা সাহিত্যের সমাজ সচেতনতা ধারায় এক নতুন যুগের সূচনা করেছিলেন তিনি। কবি প্রয়াত হন ২০০৩ সালের ৮ জুলাই।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...