Tuesday, June 16, 2026

নাম পরিবর্তন না করলে মুক্তি পাবে না ‘ঘুষখোর পণ্ডিত’, জানাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee’s )অভিনীত ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে বিতর্কের জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। বৃহস্পতিবার সিনেমার নাম পরিবর্তন নিয়ে বড় নির্দেশ দিল শীর্ষ আদালত। নির্মাতাকে হুঁশিয়ারি দিয়ে আদালত সাফ জানিয়ে দেয় নামটি আদর্শবিরুদ্ধ তাই নাম পরিবর্তন না করলে সিনেমা রিলিজ় করা যাবে না।

বেশ কিছুদিন ধরেই মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee’s )অভিনীত ‘ঘুষখোর পণ্ডিত’ বিতর্কের তুঙ্গে রয়েছে। নামের ফলেই জোর আইনি বিপাকে মনোজ বাজপেয়ীর নতুন ছবি। এই মর্মে অভিযোগ করা হয়েছে, ‘ঘুষখোর পণ্ডিত’ নাম দিয়ে ব্রাহ্মণ সম্প্রদায়কে অপমান করা হয়েছে। এই নিয়ে দিল্লি হাইকোর্টে মামলার পর নীরজ পাণ্ডে পরিচালিত সিনেমাটিকে উত্তরপ্রদেশেও আইনি জটিলতায় পড়তে হয়। কেন্দ্রের কাছেও ছাড়পত্র পায়নি নেটফ্লিক্স।

জানা যায়, মহেন্দ্র চতুর্বেদী নামে এক ব্যক্তি মনোজ বাজপেয়ীর সিনেমার বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করেন। তিনি প্রশ্ন তোলেন পণ্ডিতের সঙ্গে কেন ‘ঘুষখোর’ শব্দটি রাখা হল? ব্রাহ্মণ সম্প্রদায়ের হয়ে এই ধরণের অপমানের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে সঞ্জয় লীলা বানশালির ছবি ‘গোলিয়ো কি রাসলীলা রামলীলা’ এমনই বিতর্কে জড়ায়। নামকরণের ফলে আদালত পর্যন্ত যেতে হয়েছিল পরিচালককে। পরে যদিও ছবির নাম পরিবর্তন করে রাখা হয়, ‘গোলিয়ো কি রাসলীলা রামলীলা’। সঙ্গে জুড়ে দেওয়া হয় সতর্কবাণীও। ২০১৮ সালে আবার ছবির নাম নিয়ে আইনি জটে জড়ান পরিচালক সঞ্জয় লীলা বানশালি। ‘পদ্মাবত’ ছবির নাম প্রথমে রাখা হয়েছিল ‘পদ্মাবতী’।

রানি পদ্মাবতীর ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, রাজা রাওয়াল রতন সিংয়ের চরিত্রে ছিলেন শাহিদ কাপুর ও আলাউদ্দিন খিলজির ভূমিকায় রণবীর সিং। মুক্তির আগে এই ছবি নিয়ে রাজপুত গোষ্ঠী আপত্তি তোলে কারণ তাঁরা জানিয়েছিলেন রানি পদ্মাবতীর সঙ্গে রাজপুতদের ঐতিহ্য ও আবেগ জড়িয়ে আছে।

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...