Wednesday, March 25, 2026

নিজেকে ভালবাসো: ভ্যালেন্টাইন উইকে বার্তা ঋতুপর্ণা-ভাগ্যশ্রীর

Date:

Share post:

ভালোবাসা সপ্তাহ এলেই সম্পর্ক, উপহার আর সোশ্যাল মিডিয়ার রঙিন ছবিতে ভরে ওঠে চারদিক। কিন্তু এই ভ্যালেন্টাইনে একটু অন্য সুরে কথা বললেন দুই জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রী ও ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁদের বার্তা একটাই—ভালোবাসা মানে শুধু পছন্দের মানুষের সঙ্গে সময় কাটানো নয়, নিজের সঙ্গে সময় কাটানো, নিজেকে ভালো রাখাও ভালোবাসারই অঙ্গ।

ভ্যালেন্টাইন ডে-কে নিজের মতো করে উদ্‌যাপন করার কথাই বললেন অভিনেত্রী ভাগ্যশ্রী। তাঁর মতে, নিজেকে ভালোবাসতে শিখলেই জীবনটা সুন্দর হয়। তিনি বলেন, “সবসময় হাসিখুশি থাকুন। হাসি শুধু মন ভালো রাখে না, সম্পর্ককেও সহজ করে তোলে।” জীবনের প্রতিটি মুহূর্ত থেকেই শেখার সুযোগ আছে বলেও মনে করেন তিনি। বয়স কখনও শেখা বা প্রেমে পড়ার বাধা হতে পারে না—এই বিশ্বাসই তাঁর শক্তি।

শুধু মানসিক নয়, শরীরকেও সুস্থ রাখার পরামর্শ দিয়েছেন ভাগ্যশ্রী। আয়ুর্বেদিক জীবনযাপনের গুরুত্বের কথা তুলে ধরে তিনি জানান, জিমে যাওয়ার আগে শরীরের জন্য ভালো, স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। পাশাপাশি মদ্যপানকে তিনি সরাসরি ক্ষতিকর বলে উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়া নিয়েও স্পষ্ট মত অভিনেত্রীর। আজকের দিনে ট্রেন্ডের স্রোতে গা ভাসিয়ে অনেকেই ব্যক্তিগত জীবন প্রকাশ্যে এনে ফেলছেন। কিন্তু অন্যের ঝলমলে জীবন দেখে মুগ্ধ হওয়ার বদলে নিজের জীবনে যা আছে, যাঁরা আছেন—তাঁদের নিয়েই খুশি থাকতে শেখা দরকার। আর সেই পথের শুরুটা হয় নিজেকে ভালোবাসা থেকেই।

ভাগ্যশ্রীর এই ভাবনার সঙ্গে একেবারেই সহমত ঋতুপর্ণা সেনগুপ্ত। ভালোবাসা সপ্তাহে তাঁর বার্তাও একই—“সবার আগে নিজেকে ভালোবাসুন।” নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকার কথাও মনে করিয়ে দেন তিনি। ঋতুপর্ণার মতে, দিনের শুরুটা যদি ঠিক হয়, সারাদিনটাই ভালো যায়। তাই সকালবেলা তেতো কিছু খাওয়ার অভ্যাস শরীরের পক্ষে উপকারী। ভ্যালেন্টাইনের গোলাপ আর কার্ডের ভিড়ে এই দুই অভিনেত্রীর কথায় যেন এক অন্যরকম ভালোবাসার সংজ্ঞা।

আরও পড়ুন – রাহুলের সাংসদপদ খারিজ করে আজীবন ভোটে লড়া বন্ধ করতে লোকসভায় নোটিশ নিশিকান্তর 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পরপর ৩ চিঠি তৃণমূলের, সময় দিচ্ছেন না রাষ্ট্রপতি

পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার রাষ্ট্রপতি...

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...