Thursday, March 26, 2026

দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক, তল্লাশি চালাচ্ছে পুলিশ 

Date:

Share post:

শুক্রবার সকালে রাজধানীর একাধিক স্কুলে বোমা হুমকির (Bomb Threat in Schools) জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। এক সপ্তাহের দুবার এই হুমকি ইমেইল আসায় ‘খলিস্তানি যোগ’ নিয়ে সন্দেহ বাড়ছে। ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ (Delhi Police)। তিনটি স্কুল খালি করে বিস্ফোরক আছে কিনা তা খুঁজে দেখছে বম্ব স্কোয়াড। কিন্তু এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের নিরাপদে বের করে আনা হয়। তবে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে দিল্লির ১৩টি স্কুলে হুমকি বার্তা পাঠানো হয়েছিল। ইমেলে লেখা ছিল, দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটানো হবে। সেই আতঙ্ক কাটতে না কাটতেই সপ্তাহের শেষে শুক্রবার সকালেই রাজধানীর স্কুলগুলিতে ফের বোমাতঙ্ক। বিটি তামিল স্কুলে বিস্ফোরক রাখা হয়েছে বলে প্রথমে জানানো হয়। তারপর আরও দু’টি স্কুলের কথাও উল্লেখ করা হয় ইমেলে।খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান দমকলকর্মী ও পুলিশ আধিকারিকরা।

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...