আসন্ন ২০২৬-২৭ অর্থবর্ষে পুরবাজেটে আর্থিকভাবে উন্নতির দিকে কলকাতা পুরসভা। বিপুল ঘাটতি কমিয়ে শহরবাসীর জন্য জনকল্যাণমূলক বাজেট (Budget) পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট অনুযায়ী, ৩.৭২ কোটি টাকা ঘাটতি পূরণে সক্ষম হয়েছে কলকাতা পুরসভা। গত ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট ঘাটতি ছিল ১১৪.৭২ কোটি টাকা। শুক্রবার প্রতিবছরের মতো চিরাচরিত ঘাটতি বাজেটই পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। ২০২৬-২৭ অর্থবর্ষের পুরবাজেটের (KMC Budget) ঘাটতি গিয়ে দাঁড়াল ১১১ কোটি টাকা।

বাজেটের এই ঘাটতি নিয়ে প্রতিক্রিয়ায় মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আমাদের বাংলা ওয়েলফেয়ার স্টেট। যত টাকা আয়, তার তুলনায় সাধারণ মানুষের উন্নয়নে খরচ বেশি হওয়াটাই স্বাভাবিক। একইসঙ্গে মেয়রের বক্তব্য, আরও ৩৪৯ কোটি আমাদের বাড়তি রেভিনিউ সাসপেন্স রয়েছে যা কোনও খাতে ঢোকানো যায়নি। এই টাকা যুক্ত করলে ঘাটতি আরও কমত। আসন্ন অর্থবর্ষে মোট আয় হিসেবে ধরা হয়েছে ৫,৭৯১.৪৩ কোটি টাকা। যেখনে মোট ব্যয় ধরা হয়েছে ৫,৯০২.৪৩ কোটি টাকা। এছাড়াও এই অর্থবর্ষে কলকাতা পুরসভার জন্য রাজ্য সরকারের অনুদান বেড়ে হল ৩,১৩০ কোটি টাকা হয়েছে। বিগত অর্থবর্ষে সরকারি অনুদান ছিল ২,৬৭৭ কোটি টাকা ছিল। একইভাবে ২০২৫-২৬ অর্থবছরে মোট রাজস্ব আদায় ছিল ১,৬৭১ কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবর্ষে রাজস্ব আদায় হবে বলে ধরা হয়েছে ২,৬৬১.৪৩কোটি টাকা হল। অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষেত্রে বর্তমান অর্থবর্ষে বৃদ্ধি পেতে চলেছে ৯৯০.৪৩ কোটি টাকা। 

কলকাতা পুরসভার নতুন বিল্ডিং রুলেসে রাজ্য সরকার অনুমোদন পাওয়া গিয়েছে। এছাড়া উল্লেখযোগ্য ভাবে লক্ষ্মী ভাণ্ডার শহরে নতুন করে ১ লক্ষ ২৭ হাজার অন্তর্ভুক্ত হয়েছে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। বর্তমানে কলকাতার ১৪৪টি ওয়ার্ডে মোট লক্ষ্মী ভাণ্ডারের উপভুক্তাদের সংখ্যা দাঁড়াল ৭লক্ষ ৮৩হাজার। এছাড়া ই-পরিষেবার উপরে জোর দেওয়ার কথা বলে বলেন মেয়র। শহরের নাগরিকের কাছে সবুজ পরিষেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ পুরসভা বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

বাম কাউন্সিলর মধুছন্দা দেবের অভিযোগ, নির্বাচনকে সামনে রেখেই ভোটমুখী বাজেট পেশ করেছেন ফিরহাদ হাকিম। তিনি অভিযোগ করেন, বাজেট সম্পূর্ণ ভাবে না পড়ে মেয়র জাম্প করে করে বাজেট পড়েছেন। ফলে বিরোধীদের অভিযোগকে কেন্দ্রে করে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট অধিবেশনকে কেন্দ্রে করে প্রথম দিন ছিল উত্তপ্ত। বাজেট অধিবেশন ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন ব্যাপী চলবে। তাই শুক্রবারের মত কলকাতা পুরসভার বাজেট অধিবেশন মুলতবি ঘোষণা করে শেষ করলেন চেয়ারপারসন মালা রায়।

–

–

–

–

–

–


