Tuesday, June 16, 2026

অজিদের হারিয়ে অঘটন জিম্বাবোয়ের, জমে গেল সুপার আটের লড়াই

Date:

Share post:

বিশ্বকাপ হবে আর অঘটন ঘটবে না, তাই হয় নাকি! চলতি টি২০ বিশ্বকাপে (T20 World Cup) সব থেকে বড় অঘটনটা ঘটিয়ে ফেলল জিম্বাবোয়ে(Zimbabwe)। একটা সময় আইসিসির মঞ্চে বড় দলগুলির গাঁট ছিল জিম্বাবোয়ে। কিন্তু সময়ের সঙ্গে তাদের প্রতিপত্তি ফিকে হয়েছে, কিন্ত চমক দেওয়াতে এখনও যে আফ্রিকান দেশটি সিদ্ধহস্ত তা প্রমাণ হল অস্ট্রেলিয়া ম্যাচে। অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারাল জিম্বাবোয়ে ।

২০০৭ -এর পর আবার ২০২৬— টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অজিদের মাত দিল জিম্বাবোয়ে (Zimbabwe)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৬৯ রান তোলে জিম্বাবোয়ে। জবাবে ১৪৬ রানেই অল আউট অজিরা। ব্যাট হাতে ব্রায়ান বেননেটের অপরাজিত অর্ধশতরানে ৬৪(৫৭)করেন। জবাবে ম্যাট রেনশর ৬৫(৪৪) রানের ইনিংস সত্ত্বেও ১৪৬ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। বল হাতে দুরন্ত ব্লেসিং মুজারাবানি ১৭ রানে ৪ উইকেট নেন। ২৩ রানে ৩ উইকেট ইভান্সের। ৯ রানে ১ উইকেট বারির। এ ছাড়া ৩৬ রানে ১ উইকেট ওয়েলিংটন মাসাকাদজার।

কুড়ি বছর আগে টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে চমক দিয়েছিল জিম্বাবোয়ে। তারপর অনেক জল গড়িয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বে আরও শক্তিশালী হয়েছে । কিন্তু আফ্রিকার দেশটির জ্বলে ওঠার গল্পটা একই রয়ে গিয়েছে। দু ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে দু নম্বরে আছে জিম্বাবোয়ে। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে অজিরা। এই গ্রুপে শীর্ষে আছে শ্রীলঙ্কা। ফলে এই গ্রুপে সুপার ৮ উঠার লড়াই জমে গেল।

Related articles

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...